সারিয়া চৌধূরী ১০ আগষ্ট ২০২৬ ০৬:৫৫ পি.এম
এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার লাকসাম উপজেলায় সাফল্যের শীর্ষস্থান অর্জন করেছে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২১৭ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার দাঁড়িয়েছে ৯৬ দশমিক ০২ শতাংশ।
চমৎকার এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল বলেন, “শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য।”
বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় শিক্ষানুরাগী মো. শাহ আলম, অভিভাবক সদস্য গোলাম ফারুকসহ সচেতন মহলের প্রতিনিধিরা।
তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় লাকসামের শিক্ষাক্ষেত্রে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ
দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্বিক উন্নতি কামনা করে
শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা
জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত