ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

রাজশাহী প্রতিনিধি ২৩ আগষ্ট ২০২৬ ০৬:৫৪ পি.এম

গবেষণাপত্র বা জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রুয়েট তাদের নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে অটোমেশন পদ্ধতিতে জার্নাল সাবমিশন-রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর ব্যবস্থা চালু করেছে। আজ রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসংক্রান্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক উপাচার্য ও উপ-উপাচার্য সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে জেইএএস ডট রুয়েট ডট এসি ডট বিডি (www.jeas.ruet.ac.bd) এবং সাবমিট ডট জেইএএস ডট রুয়েট ডট এসি ডট বিডি (www.submit.jeas.ruet.ac.bd) এই দুই ওয়েবসাইটের ব্যবহার ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সম্পূর্ণ অটোমেশনকৃত এই ওয়েবসাইটটি রুয়েট নিজেদের জনবল দিয়ে ডেভলপ করেছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন এ্যসিস্ট্যান্ট প্রোগ্রামার মনিরুল ইসলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার ম্যানুয়াল পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন গবেষক বা শিক্ষার্থী তার গবেষণাপত্র বা জার্নালের সকল প্রকার পেপার ডিজিটালি অনলাইনে সাবমিশন এবং রিভিউ করার পাশাপাশি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর গ্রহণ করতে পারবেন। রুয়েটে সাবমিশনকৃত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বর প্রয়োগ করা যেত না। তবে ভলিউম-১০ থেকে এই নম্বরের প্রয়োগ শুরু হয়েছে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জিইএএস) এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন এ্যন্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

আরও খবর

news image

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

news image

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ