ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১০ আগষ্ট ২০২৬ ০৬:৩০ পি.এম

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এবারের ফলাফলে তলানিতে রয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাসের সার্বিক হার দাঁড়িয়েছে ৫৭.৩৯ শতাংশে, যেখানে বরাবরের মতোই এগিয়ে রয়েছে ছাত্রীরা। পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ উভয় সূচকেই ছেলেরা মেয়েদের পেছনে পড়েছে। এই বিপর্যয়কর ফলাফলের মধ্যেও আলো ছড়িয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানকার শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ফলাফলের চরম বিপর্যয় ঘটিয়ে ০% পাসের খাতায় নাম লিখিয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগের সৃষ্টি করেছে। শতভাগ পাসের গৌরব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসে ভেসে গেলেও, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে বিষাদের ছায়া। অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা মনে গভীর কষ্ট ও ক্ষোভ নিয়ে সময় পার করছেন। বোর্ডের প্রকাশিত তথ্যসূত্রে শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ সদরের স্বনামধন্য বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, আইডিয়াল মডেল একাডেমি এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল। এছাড়া ফুলবাড়ীয়ার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি, ভালুকার নলুয়াকুড়ি কুমারী মারিয়া উচ্চ বিদ্যালয়, জামালপুরের ইসলামপুরের উত্তর গোয়ালের চর আইডিয়াল হাই স্কুল, সরিষাবাড়ীর চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনার কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এই সাফল্যের তালিকায় স্থান করে নিয়েছে। এসব প্রতিষ্ঠানের অনন্য কৃতিত্বে আনন্দিত সংশ্লিষ্ট সবাই। তবে মুদ্রার উল্টো পিঠে উঠে এসেছে ৪টি প্রতিষ্ঠানের চরম ব্যর্থতার চিত্র, যেখানে কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পায়নি। শতভাগ ফেল করা বা শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— জামালপুরের সরিষাবাড়ীর চাপার কোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছার মুক্তাগাছা কলেজ, ফুলবাড়ীয়ার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালপুরের ইসলামপুরের কদমতলী কারীপাড়া উচ্চ বিদ্যালয়। একই বোর্ডে ফলাফলের এমন আকাশ-পাতাল ব্যবধান নিয়ে তৈরি হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা। শিক্ষাবিদরা মনে করছেন, যে চার প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেখানে শিক্ষার গুণগত মান এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ছিল মারাত্মকভাবে ব্যাহত। এ বিষয়ে শিক্ষা বোর্ডের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আরও খবর

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ