ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১০ আগষ্ট ২০২৬ ০৬:২৪ পি.এম

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ ভাগ। এতে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৬০ হাজার ২৭৪ জন। এর মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ২৮ হাজার ৩৭২ এবং মেয়েদের সংখ‍্যা ৩১ হাজার ৯০২ জন। এ হিসাবে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবার সাফল‍্য দেখিয়েছে মেয়েরা। 
 
আজ সোমবার (১০ আগষ্ট) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাশ করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ‍্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ২ হাজার ৬২১ এবং মেয়েদের সংখ‍্যা ৩ হাজার ৭৯ জন। 
 
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ৪ টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।  
 
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।
 

আরও খবর

news image

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

news image

লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

news image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান

news image

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা

news image

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ