ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৭ জুন ২০২৬ ০৩:১৯ পি.এম

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা প্রবেশ করতে পারেননি। আজ শনিবার ভোরে উপজেলার চৌঘুরিয়া সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে।
 
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ভারতীয় নাগরিককে ঠেলে পাঠানো প্রতিরোধে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। আজ শনিবার ভোর তিনটার দিকে বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া সীমান্তে ২৮৮/৩০ এস পিলার থেকে আনুমানিক ২২০ গজ দক্ষিণে ও ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের নর্থ আগ্রা ক্যাম্পের পাশে ভারতের ভেতরে একটি ফাঁকা মাঠে পাঁচজন ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখা যায়। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা বাঁশিতে ফুঁ দিয়ে তাঁদের সতর্ক করেন। বাঁশির শব্দ শুনে তাঁরা কাশবনে লুকিয়ে পড়েন। পরে ওই পাঁচজন ভারতের বিএসএফ ক্যাম্পের দিকে চলে যান। আজ সকালে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠানো ঠেকাতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন ও টহল আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্তে বিজিবির টহল বাড়াতে সীমানা পিলার ২৮৮/৩০ এস ও ২৮৮/২৭ এস পিলারের পাশে অস্থায়ী টহলবক্স নির্মাণের পরিকল্পনা করছে বিজিবি কর্তৃপক্ষ।
 
জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে লোকজন বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিরোধে দুই সপ্তাহ ধরে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ছাড়া সীমান্তে ঠেলে পাঠানো ঠেকাতে বাংলাদেশ সীমান্তে চৌঘুরিয়া ও দক্ষিণ দামোদরপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছে বিজিবির পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।
 
চৌঘুরিয়া গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক (৭২) বলেন, ‘ভারতের বিএসএফ যদি ভারতের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়, তাহলে আমরা বিজিবির সঙ্গে সহযোগিতা করে তাঁদের আবার ভারতে ফেরত পাঠাব।’
 
এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘আজ ভোরে চৌঘুরিয়া সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২২০ গজ দূরে ভারতের অভ্যন্তর থেকে পাঁচজনকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে বিজিবির সদস্যরা তাঁদের সতর্ক করলে তাঁরা ভারতে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিজিবির টহল জোরদার করা হয়েছে। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’
 
 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে

news image

রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা

news image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

news image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

news image

লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

news image

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

news image

লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

news image

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

news image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

news image

নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

news image

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

news image

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

news image

ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ

news image

ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী 

news image

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম

news image

ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে 

news image

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

news image

প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির

news image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

news image

আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news image

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

news image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

news image

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত