ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

নিজেস্ব প্রতিবিদক ০৫ জুন ২০২৬ ০৮:৩৯ পি.এম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদাসদী গ্রামে কথিত মাদক ব্যবসায়ী ময়না বেগম ও তার সহযোগী আইয়ুব আলীর নির্মাণাধীন ভবন এবং বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে তাদের ঘরের মালামাল ও স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বেগম ও আইয়ুব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

 এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাদের গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে সতর্ক করা হলেও অভিযোগ রয়েছে যে তারা মাদক ব্যবসা অব্যাহত রাখেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, মাদক ব্যবসার মাধ্যমে তারা বিপুল অর্থসম্পদ অর্জন করে বহুতল ভবন নির্মাণসহ উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন। তাদের কার্যকলাপের কারণে এলাকার বহু কিশোর ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে অনুষ্ঠিত এক জনসমাবেশে ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে হাজারো মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। সেখানে এলাকার প্রায় ৩০০ কিশোরসহ বিপুল সংখ্যক যুবক মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সোনাখোলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ একত্রিত হয়ে ময়না বেগমের বাড়িতে হামলা চালায়। স্থানীয়দের দাবি, বাড়িটি মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। হামলাকারীরা ভবন ও ঘরবাড়ি ভেঙে ফেলার পর সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদের বোতল, দেশীয় অস্ত্র, ঢাল-সরকি ও বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।  এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

news image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

news image

নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

news image

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

news image

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

news image

ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ

news image

ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী 

news image

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম

news image

ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে 

news image

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

news image

প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির

news image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

news image

আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news image

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

news image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

news image

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

news image

ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪

news image

মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫

news image

কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি

news image

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ

news image

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

news image

দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের

news image

বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি

news image

স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী

news image

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে  সচল আমদানি-রপ্তানি কার্যক্রম