পিরোজপুর প্রতিনিধি ০৫ জুন ২০২৬ ০৭:২১ পি.এম
‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি’‘সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ি’ —এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে এই মানবিক কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পুকুরটির ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “জনসাধারণের কাছে এটি ‘হুজুরের বাড়ির পাশের পুকুর’ হিসেবে পরিচিত। পৌরসভা এলাকার কেন্দ্রে অবস্থিত হওয়ায় স্থানীয় বহু মানুষ দৈনন্দিন প্রয়োজনে এটি ব্যবহার করেন। দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় জলাশয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় আমরা পরিবেশ রক্ষা ও জনস্বার্থ বিবেচনায় এটি পরিষ্কারের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি”।
তিনি আরও বলেন, “পরিবেশ দূষণ রোধে আমাদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই বড় শক্তি। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা পর্যায়ক্রমে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জেলার সবকটি পুকুর পরিষ্কার ও দূষণমুক্ত করার কাজ সম্পন্ন করবো”।
পুকুর পরিষ্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সাধারণ জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানান।তারা বলেন এই পুকুরটি পরিষ্কার হলে প্রায় এক হাজার পরিবার পুকুরের পানি ব্যবহার করে উপকৃত হবে।
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযানের আওতায় পিরোজপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মোট ১১২টি পুকুর পর্যায়ক্রমে সংস্কার ও পরিষ্কার করা হবে।
লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি
ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ
ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম
ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের
বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির
আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪
মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫
কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের
বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী
ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম