ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী 

গোয়ালন্দ প্রতিনিধি ০৫ জুন ২০২৬ ০৬:৫৯ পি.এম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) সকাল পৌনে দশটার দিকে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। ঘাট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শিকার হওয়া দূরপাল্লার বাসটি 'এস বি পরিবহন' নামক একটি নামী পরিবহনের। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এই বাসটি দৌলতদিয়া ঘাটের ৭নং পন্টুনে ওঠার সময় হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি পন্টুন থেকে ছিটকে খরস্রোতা পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের ওই বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক আলামত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, পন্টুনে বাসটি ওঠার পরপরই যাত্রীদের নামানো হচ্ছিল, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।"

এদিকে ঘটনার খবর পেয়েই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত তৎপর হয়ে উঠেছেন। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, "বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনাটি আমি শোনার পরপরই উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। উদ্ধারকাজ দ্রুত শুরু করার জন্য ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনা স্থল পরিদর্শনে এসে বলেন, দূর্ঘটনায় কোন হতাহত হয়নি। প্রশাসন বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ায় কোন দূর্ঘটনা ঘটেনি। বাসটি ব্রেক ফেল করে দূর্ঘটনায় পরে। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে। 

 

উল্লেখ্য, দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের আরেকটি বাস ফেরিতে ওঠার সময় একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বারবার একই ধরনের দুর্ঘটনার কারণে ঘাটের নিরাপত্তা ও পন্টুন ব্যবস্থাপনার ডেডলাইন নিয়ে সাধারণ যাত্রী ও স্থানীয়দের মনে চরম ক্ষোভ এবং প্রশ্ন দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

news image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

news image

নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

news image

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

news image

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

news image

ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ

news image

ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী 

news image

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"

news image

কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম

news image

ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে 

news image

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

news image

প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির

news image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

news image

আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news image

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

news image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

news image

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

news image

ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪

news image

মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫

news image

কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি

news image

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ

news image

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

news image

দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের

news image

বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি

news image

স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী

news image

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে  সচল আমদানি-রপ্তানি কার্যক্রম