ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর তৃতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রু ২০২৫ ০৫:৫৯ পি.এম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর নাগরিক ফোরামের উদ্যোগে তৃতীয় বারের মত পিঠা উৎসবের আয়োজন করা হয়। ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন বেসরকারি স্কুল ও সামাজিক সংগঠন আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের স্টলে সাজসজ্জার সাথে নানারকম পিঠা প্রদর্শন করেন। 
 
উৎসবে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন , স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা, বুধন্তী মডেল স্কুল, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সহ বেশ কিছু স্টল অংশগ্রহণ করেন। পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।  
 
'হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস' প্রতিপাদ্যে পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত ও সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম আসলাম এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি মো. শাহ্ আলম। 
 
প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ডাঃ এ কে আজাদ।  এছাড়া আরো উপস্থিত ছিলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক রায়হান শ্রাবণ, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির নেতা মোঃ আবুল কাশেম, সাবেক সহকারী শিক্ষা অফিসার মোঃ কুতব উল আলম, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউছুফ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এ বি এম মোরশেদ কামাল, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপদেষ্টা মোঃ  মোসলেহ উদ্দিন ভূঁইয়া, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত, বুধন্তী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল মিয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, কামরুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবক উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন এবং অনুষ্ঠান উপভোগ করেন। 
 
ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য, দেশাত্মবোধক গান, আবৃত্তি, অভিনয় প্রদর্শিত হয়।  পিঠা উৎসবে প্রথম হয়েছে বুধন্তী মডেল স্কুল, দ্বিতীয় বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, তৃতীয় বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন। পরে অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে শুভেচ্ছা স্মারক সহ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন অনুষ্ঠান বার বার আয়োজন করার কথা বলেন।

আরও খবর

news image

লাকসামে জুয়েলারী সমিতির পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠিত হয়েছে

news image

গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত

news image

ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ

news image

টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে

news image

ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত

news image

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী

news image

শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা

news image

জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী

news image

আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা

news image

‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন

news image

"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"

news image

"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "

news image

বৈশাখ

news image

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত

news image

সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা

news image

“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার

news image

রক্তে কেনা স্বাধীনতা

news image

দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন

news image

আদর্শ প্রেমিকার গুন

news image

কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য

news image

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

news image

আজ চকলেট ডে

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন

news image

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই

news image

ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন

news image

হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন

news image

খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর

news image

সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি