ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন করবেন না- মসিক প্রশাসক

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৪ আগষ্ট ২০২৬ ০৭:০৭ পি.এম

তথ্য প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন না করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন। তিনি বলেছেন, উদ্দেশ্য প্রনোদিত হয়ে তথ্য প্রমাণ ছাড়া গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভাবমুর্তি বিনষ্ট করবেন না। কোনো ব্যক্তি অপরাধ করলে গণমাধ্যমে তুলে ধরুন কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে ভাবমুর্তি বিনষ্ট করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের দায়িত্বশীল আচরন আশা করছি।

আজ সোমবার (২৪ আগষ্ট) দুপুরে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ : গণমাধ্যমের করনীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ময়মনসিংহ সিটি করপোরেশনকে জড়িয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ করে রুকুনোজ্জামান রোকন বলেন, যে তথ্যের কোন অস্তিত্ব নেই, সেই তথ্যের দায় চাপিয়ে সংবাদ প্রকাশ অপসাংবাদিকতার অংশ। আমরা গণমাধ্যমের কাছ থেকে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য প্রমাণ চাই।  

এ সময় নগরীর বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে মসিক প্রশাসক বলেন, ডেঙ্গুর খবরে ‘রেডজোন’ শব্দটির ব্যবহার পাঠক সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। আশা করবো গণমাধ্যম কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় রাখবে। তিনি আরও বলেন, নগরীর প্রতিটি বস্তিবাসী এখন আগের চেয়ে অনেক ভালো । অনেকের ঘরে এখন মশার কয়েল জ্বালানো হয় না। আমি দায়িত্ব নেযার পর বস্তিবাসীর দুর্দশা লাগবে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। এজন্য প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধনে ওষুধ ছিটানো হচ্ছে।  

এ সময় জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে নগরীতে আর কোন নতুন বাড়ী নির্মাণ হবে না। নতুন বাড়ী করতে হলে অবশ্যই পানি নিস্কাশনের ব্যবস্থা থাকতে হবে।    

অনুষ্ঠানে ক্লাবের চিকিৎসা উপকমিটির আহবায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন। এতে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। সভায় তিনি বলেন, বয়স্ক, গর্ভবতী, কিডনি, ডায়াবেটিস রোগীর জন্য ডেঙ্গুর ঝুঁকি বেশি। কেউ ডেঙ্গু আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এজন্য সচেতনতা সবার জন্য অতিব জরুরী।  

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম ও প্রেসক্লাব সদস্য মীর গোলাম মোস্তফা।    

আরও খবর

news image

তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন করবেন না- মসিক প্রশাসক

news image

প্রতিমাসে ভাতা পেতে ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী পেল সুবর্ণ কার্ড

news image

ময়মনসিংহে অবৈধ সার মজুদ, জরিমানা ও এক মাসের জেল

news image

লালমনিরহাটে 'দল বদল' রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান সোহরাব

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মা'মলা

news image

লালমনিরহাটে স্কুলছাত্রী ধ'র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক ইউসুফ গ্রে'প্তার

news image

ফরিদপুরের সরকারী একমাত্র দুগ্ধ খামার দক্ষতার সাথে পরিচালনা

news image

ময়মনসিংহে চিকিৎসককে জুতা পেটার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

news image

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা ​

news image

মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

news image

রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক

news image

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ

news image

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ

news image

সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

news image

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন

news image

দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ

news image

স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

news image

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

news image

সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়

news image

লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

news image

রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন

news image

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

news image

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

news image

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা