নিজস্ব প্রতিনিধি ১৮ আগষ্ট ২০২৬ ০৬:১৩ পি.এম
দিনাজপুরে জিমন্যাস্টিকসের উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং প্রয়োজনীয় সরঞ্জামের সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। জেলার জিমন্যাস্টিকসের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন দিনাজপুরের প্রতিনিধিরা।
১৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের প্রথম সভায় দিনাজপুরের প্রতিনিধি হিসেবে অংশ নেন ফেডারেশনের সদস্য মো. আসাদুজ্জামান লিমন, মো. আসলাম হোসেন ও মহিলা কোচ আজমেরী সুলতানা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল। সভা পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জামিল।
সভায় দিনাজপুর জিমন্যাস্টিকসের উন্নয়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দিনাজপুরের জিমন্যাস্টিকসের মান উন্নয়নে ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন সভাপতি মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জামিল।
সভায় শিশুদের জিমন্যাস্টিকস প্রশিক্ষণের আওতায় আনা এবং স্কুলপর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে দিনাজপুরে শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দিনাজপুরের প্রতিনিধিরা জানান, প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ বাড়ানো গেলে এ জেলা থেকে জাতীয় পর্যায়ে দক্ষ জিমন্যাস্ট তৈরি করা সম্ভব। ফেডারেশনের সহযোগিতা পেলে দিনাজপুরের জিমন্যাস্টিকস আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সভায় বক্তারা বাংলাদেশে জিমন্যাস্টিকসকে বর্তমান পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জামিলের ভূমিকার প্রশংসা করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগের ফলেই দেশের জিমন্যাস্টিকস আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে তাঁরা উল্লেখ করেন।
পুনরায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হওয়ায় মো. হাবিবুর রহমান জামিলকে দিনাজপুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
দিনাজপুরের প্রতিনিধিরা বলেন, নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করা গেলে দিনাজপুর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান জিমন্যাস্ট তৈরি করা সম্ভব। ফেডারেশনের সহযোগিতায় এ অঞ্চলের জিমন্যাস্টিকস নতুন গতি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া ১৬ ও ১৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও ফেডারেশনগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী