ঝিনাইগাতী প্রতিনিধি ১৫ আগষ্ট ২০২৬ ০৪:৩৯ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা, মারধর, স্বর্ণালংকার লুট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা (৩৫) নামে এক বেদেপল্লীর নারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দক্ষিণ ডেফলাই বেদে পল্লীতে তার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। শনিবার (১৫ আগস্ট) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে পূর্ববিরোধের জেরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলে, ছোট বোনের স্বামী, বাবা এবং তিনি নিজেসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। লিখিত বক্তব্যে সেলিনা বলেন, ১২ আগস্ট রাতে তার বড় ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। পরে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর ১৩ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে মো. মতি মিয়া, মো. তাজিরুল ইসলাম, মো. রাসেল মিয়া, মো. সাদ্দাম মিয়া, মো. ছামিরুল ইসলাম ও মো. সাব্বির মিয়াসহ আরও ১০-১২ জন তার বিয়েবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন তিনি। সেলিনার অভিযোগ, হামলাকারীরা চাপাতি, ছুরি, লোহার শাবল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলে সেটি তার কপালের বাম পাশে লাগে এবং রক্তাক্ত জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সেলিনা। একই সময় তার ছোট বোনের স্বামীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যাওয়ায় শাবলের আঘাত তার পায়ের বুড়ো আঙুলে লাগে বলে অভিযোগ করেন তিনি। তার বাবাকেও আঘাত করা হয়েছে বলে জানান সেলিনা। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার ছেলের হাত থেকে দুইটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের ব্রেসলেট নিয়ে যাওয়া হয়। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, ট্রাংক এবং বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন সেলিনা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত্ত করলে তারা রক্ষা পান বলে জানান তিনি। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১
ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা
গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান
ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা