ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

এস.বি. সুজন, লালমনিরহাট প্রতিনিধি ১৭ আগষ্ট ২০২৬ ০৭:৩৪ পি.এম

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ স্বামীর বাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, নির্যাতন করে হত্যার পর মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আফরোজা বেগম (১৮) নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গাজীপুরের কোনাবাড়িতে একটি ভাড়া বাসায় আফরোজার মৃত্যু হয়। সোমবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিথক গ্রামে আনা হয়। স্থানীয়দের দাবি, একটি অচেনা গাড়ি থেকে মরদেহটি টেনেহিঁচড়ে বাড়ির উঠানে নামিয়ে রেখে দ্রুত চলে যান স্বামী দীন ইসলাম ও তার পরিবারের লোকজন।

নিহতের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে তারা গাজীপুরের কোনাবাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক কলহের পাশাপাশি আফরোজাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো।

নিহতের চাচাতো বোন শাপলা বেগমের দাবি, শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানান। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তাকে আর জীবিত পাওয়া নাও যেতে পারে। কিছুক্ষণ পর ফোনটি কেটে যায়।

পরে আফরোজার স্বামী তার শ্বশুরকে ফোন করে জানান, আফরোজা অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে নেওয়ার জন্য টাকা প্রয়োজন। টাকা পাঠাতে দেরি হলে আফরোজার মৃত্যুর খবর জানানো হয় বলে দাবি করেন স্বজনরা। তাদের অভিযোগ, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহের সঙ্গে ঢাকার উত্তরা শিন শিন জাপান হাসপাতালের কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেখানে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।

তবে নিহতের স্বজনরা মরদেহে আঘাতের চিহ্ন থাকার দাবি করেছেন। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

news image

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

news image

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

news image

সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়

news image

লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

news image

রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন

news image

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

news image

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

news image

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

news image

মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক

news image

ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার

news image

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

news image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত

news image

গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা

news image

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

news image

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

news image

উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক

news image

ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত

news image

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

news image

বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী

news image

বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান

news image

বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই

news image

নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

news image

ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা

news image

গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান 

news image

ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ

news image

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ