স্পোর্টস ডেস্ক ২৯ আগষ্ট ২০২৬ ০৪:১৬ পি.এম
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ৯ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে আব্বাস ৪টি এবং মোহাম্মদ আলি নিয়েছেন ৩টি উইকেট।
লর্ডসে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে বেশি সময় নেননি আব্বাস।
তার বোলিং তোপে মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ১৭ ও এমিলো গে ৮ রান করে আব্বাসের শিকার হন। এরপর ইংল্যান্ড অধিনায়ক জো রুটও মাত্র ৪ রানে তার বলে ফিরে যান।
শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে জর্ডান কক্স ও হ্যারি ব্রুক ৪১ রানের জুটি গড়েন। এরপর ড্যান লরেন্সকে নিয়ে আরও ৪৩ রান যোগ করেন কক্স।
তবে ১৫ রানে ব্রুককে ফিরিয়ে দেন মোহাম্মদ আলি। ব্যক্তিগত ১৭ রানে রানআউট হন লরেন্স। ফলে ১২০ রানেই ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ইংল্যান্ড।
ষষ্ঠ উইকেটে জেমি স্মিথকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন কক্স। দুজন মিলে ৬৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বিপদ থেকে কিছুটা বের করে আনেন।
তবে দলীয় ১৮৭ রানে এই জুটি ভাঙেন পাকিস্তানের আরেক পেসার খুররাম শাহজাদ। ৭টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে ফেরেন কক্স।
এরপর গাস অ্যাটকিনসনের সঙ্গে ৩৫ রান যোগ করে ইংল্যান্ডের স্কোর ২০০ পার করেন জেমি স্মিথ। টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করা স্মিথ শেষ পর্যন্ত মোহাম্মদ আলির বলে বোল্ড হন। ১০টি চারের সাহায্যে ৬১ রান করেন তিনি।
দলীয় ২২২ রানে স্মিথের বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ওলি রবিনসনকে শূন্য রানে ফেরান মোহাম্মদ আলি। এরপর জোফরা আর্চারকে ১৪ রানে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন আব্বাস।
আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয়।
দিন শেষে গাস অ্যাটকিনসন ৩৪ এবং জশ টাং ১ রানে অপরাজিত রয়েছেন।
পাকিস্তানের হয়ে ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। মোহাম্মদ আলি ৬৭ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। খুররাম শাহজাদ নিয়েছেন ১টি উইকেট।
প্রথম দিন শেষে ইংল্যান্ডের হাতে রয়েছে মাত্র একটি উইকেট। ফলে দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তান ইংল্যান্ডের শেষ উইকেট তুলে নিয়ে বড় লিড নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে।
৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি
আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা
দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা