স্পোর্টস ডেস্ক ২৯ আগষ্ট ২০২৬ ০৪:২৬ পি.এম
অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, মার্তিনেজকে পেতে চেলসিকে গুনতে হবে সাড়ে ৭ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা। দুই বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেবেন তিনি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকবে।
চেলসির গোলপোস্টে রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ক্লাবটি। গত সোমবার প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে দুটি বড় ভুল করেন সানচেজ।
এরপর থেকেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে সানচেজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যেই নতুন কোচ জাবি আলোনসোর আগ্রহে মার্তিনেজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেলসি।
২০২০ সালে ১৭.৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর দ্রুতই ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি।
অ্যাস্টন ভিলার হয়ে এখন পর্যন্ত ২৫৬টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপে বিশেষ করে টাইব্রেকারে তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখে।
ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত সেভ করেন তিনি। এরপর থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন মার্তিনেজ।
সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। ফাইনালে স্পেনের কাছে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে গোলপোস্টের নিচে মার্তিনেজের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
চেলসিতে যোগ দিলে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন এই অভিজ্ঞ আর্জেন্টাইন।
৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি
আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা
দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা