ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান

খেলাধূলা ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৩০ পি.এম

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। আজ আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে। তবে এখনও ভেন্যু বা সময় চূড়ান্ত করেনি এসিবি।

নিজেদের হোম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলো ভারত ও আমিরাতের বিভিন্ন ভেন্যুতে খেলে থাকে আফগানরা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আফগানিস্তান। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা। ত্রিদেশীয় সিরিজে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলবে দুই দল।

৫ নভেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ নভেম্বর।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজের সূচি :

৯-১৩ অক্টোবর : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ :

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে

২১ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান

২৩ অক্টোবর : ফাইনাল

আফগানিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ :

২৭ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি

২৯ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি

১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ :

৫-৯ নভেম্বর : প্রথম টেস্ট

১৩-১৭ নভেম্বর : দ্বিতীয় টেস্ট

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান

news image

বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে বিশ্বমঞ্চে পদার্পণ

news image

৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি

news image

আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড

news image

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

news image

মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক

news image

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা

news image

দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন

news image

জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী

news image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন

news image

ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার

news image

২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন

news image

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত

news image

বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন

news image

প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা

news image

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি

news image

তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা

news image

ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে

news image

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর

news image

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস

news image

বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে

news image

দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার

news image

মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে