ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

জয়পুরহাটে অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের জার্সি বিতরণ

​জয়পুরহাট প্রতিনিধি: ২৪ নভেম্বার ২০২৬ ০৯:২১ পি.এম

পাবনা জেলায় অনুষ্ঠিতব্য ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬–২০২৭’-এ অংশগ্রহণের লক্ষ্যে জয়পুরহাট জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে এ জার্সি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং জেলা ক্রিকেট কোচ মনোয়ার হোসেন নিপু। ​জার্সি বিতরণকালে অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়তে সহায়তা করে। জয়পুরহাটের তরুণ ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জেলার সুনাম বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা। ​জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল বলেন, মাঠের লড়াইয়ে জয়-পরাজয়ের চেয়ে শৃঙ্খলা ও দলগত ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাস নিয়ে খেললে জয়পুরহাট দল এই প্রতিযোগিতায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। ​এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও খেলোয়াড়দের পাশে থাকবে। ​অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

আরও খবর

news image

ডিসেম্বরের মধ্যেই উপজেলা পর্যায়ে খেলার মাঠ নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

news image

জয়পুরহাটে অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের জার্সি বিতরণ

news image

রোনালদোর ওই হ্যাটট্রিকের ফলে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫

news image

চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল

news image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান

news image

বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে বিশ্বমঞ্চে পদার্পণ

news image

৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি

news image

আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড

news image

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

news image

মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক

news image

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা

news image

দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন

news image

জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী

news image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন

news image

ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার

news image

২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন

news image

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত

news image

বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন

news image

প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা

news image

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি

news image

তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা

news image

ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে

news image

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর

news image

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন