কক্সবাজার প্রতিনিধি ০১ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৩৭ পি.এম
পাহাড় আর সাগরের দেশ কক্সবাজারের উত্তাল ঢেউয়ের বুকে প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে আঁকা হচ্ছে এক নতুন ইতিহাসের গল্প। সমুদ্রের বিশালতাকে জয় করে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ সার্ফার ফাতেমা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে কোনো আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর অপেক্ষায় দিন গুনছেন এই উদীয়মান ক্রীড়াবিদ।
ফাতেমা আক্তারের পৈতৃক বাড়ি কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে। বাবা ফকির আহমদ পরিবারের জীবিকার প্রয়োজনে মহেশখালী ছেড়ে কক্সবাজার শহরে থিতু হন। বর্তমানে তাঁরা শহরের কলাতলী এলাকায় বসবাস করছেন। চার ভাই-বোনের মধ্যে তৃতীয় ফাতেমা একটি অতি সাধারণ ও সুবিধাবঞ্চিত পরিবারে বড় হয়েছেন।
একটি রক্ষণশীল সমাজ থেকে উঠে এসে সার্ফিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং খেলায় নিজের অবস্থান তৈরি করা ফাতেমার জন্য মোটেই সহজ ছিল না। সামাজিক নানা বাধা ও প্রতিকূলতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এই কঠিন পথচলায় ফাতেমার সবচেয়ে বড় শক্তি ছিলেন তাঁর মা।
নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে ফাতেমা আক্তার বলেন, “প্রথমে পরিবার আর আশপাশের মানুষের দৃষ্টিভঙ্গি সামলানো কঠিন ছিল। কিন্তু মা সব সময় আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন। সার্ফিং এখন শুধু আমার পছন্দ নয়, এটা আমার স্বপ্ন। এশিয়ান গেমসে দেশের জন্য ভালো কিছু করে সবাইকে দেখাতে চাই।”
দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমার কাছে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার এই ভারসাম্য বজায় রাখা এক বড় চ্যালেঞ্জ। তবে বিশ্বমঞ্চে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে অনুশীলনে কোনো কমতি রাখছেন না তিনি।
প্রতিদিন খুব ভোরে যখন সৈকত শান্ত থাকে, তখন থেকেই কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হয় তাঁর কঠোর অনুশীলন। বর্তমানে ‘বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাব’-এর প্রধান কোচ রাশেদ আলমের নিবিড় তত্ত্বাবধানে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। সাগরের উত্তাল ঢেউয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে অনুশীলনে তাঁর সঙ্গী হয়েছেন সহ-সার্ফার মোহাম্মদ মান্নান।
শিক্ষার্থীর প্রতি আত্মবিশ্বাসী কোচ রাশেদ আলম জানান, “ফাতেমার মধ্যে শেখার প্রচণ্ড আগ্রহ এবং মানসিক শক্তি আছে। প্রতিদিনের কঠোর অনুশীলনে সে নিজেকে বেশ গুছিয়ে এনেছে। এশিয়ান গেমসের মতো বড় প্রতিযোগিতায় সে বাংলাদেশকে দারুণভাবে তুলে ধরতে পারবে বলে আমার বিশ্বাস।”
বাংলাদেশের মতো দেশে নারী সার্ফিং এখনো বেশ নতুন। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, ফাতেমার এই অর্জন দেশের নারী ক্রীড়াঙ্গনে এক নতুন ও আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করবে।
কক্সবাজারের জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন বলেন, “সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই প্রশংসনীয়। ফাতেমার এই সাফল্য স্থানীয় অন্যান্য তরুণী ও সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াঙ্গনে আসতে অনুপ্রাণিত করবে। আমি তাঁর সফলতা কামনা করছি। ফাতেমার এই যাত্রা বিশ্বমঞ্চে আলোকিত করে দেশের সম্মান বয়ে আনবে।”
জাপানের এশিয়ান গেমসের মঞ্চে ফাতেমার লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান
বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে বিশ্বমঞ্চে পদার্পণ
৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি
আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা
দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন
জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে