নিজস্ব প্রতিবেদক ০৯ ফেব্রু ২০২৫ ০৮:৪৫ পি.এম
তিস্তার বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার এলাকা জুড়ে বন্যা খাড়ায় ভাঙনে দিশেহারা মানুষজন আসছেন তিস্তা নিয়ে করণীয় "শীর্ষক গণ শুনানিতে’। কেউ আসছেন নদী পথে, কেউ আসছেন সড়ক পথে, কেউ কেউ আসছেন রেলপথে। তাদের হাতে নানা স্লোগানের প্ল্যাকার্ড দেখা গেছে।
রংপুরে তিস্তা বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তিস্তার চরে শিক্ষার হার কম, সেখানে স্কুল নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেলব্রিজ প্রাঙ্গণে 'তিস্তা বিষয়ক করণীয়' শীর্ষক গণশুনানিতে বিশেষ অতিধির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আসিফ মাহমুদ বলেন, তিস্তা নদী বেষ্টিত উত্তরের পাঁচ জেলা কৃষি উৎপাদনে উদ্বৃত্ত। কিন্তু অবকাঠামোগত স্বল্পতার কারণে তারা ফসলের ন্যায্য দাম পায় না। হিমাগার নেই, উৎপাদন ও পণ্য বিবেচনায় চরাঞ্চলে হিমাগার স্থাপন করা হবে। এ নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
এর একমাত্র উদ্দেশ্য হল কৃষকরা যেন তাদের ফসলের সঠিক মূল্য পায়।
তিনি আরও বলেন, উত্তরের যেসব এলাকায় শিক্ষার হার কম, সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি করে দেয়া হবে। সেইসঙ্গে যে-সব এলাকা বিগত সময়ে অঞ্চলভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে। সেখানে বৈষম্য অনুপাতে যেন বিশেষ বরাদ্দ দেওয়া হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।
উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে কৃষিজ শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে উত্তরের চিনিকলগুলো চালু করা হচ্ছে।
এই উপদেষ্টা বলেন, ২০১১ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার একটি খসড়া ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা বলেছিল ভারতে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আওয়ামী সরকার ভারতে গিয়ে তাদের প্রধানমন্ত্রীর সাথে শুধু ছবি তুলেছে, তিস্তার নিয়ে কোন কথা বলার সাহস পায়নি।
তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে কথা বলছে। প্রয়োজনে পানি আইনের ভিত্তিতে কুটনৈতিক চাপ প্রয়োগ করে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানীতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী প্রমুখ।
গণশুনানীতে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়, বেশি ভাঙন প্রবণ ২১ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ, ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, তিস্তার চরে স্কুল ও ক্লিনিক নির্মাণ, বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ, নদী ভাঙ্গনে চলে যাওয়া জমির মালিকানা অটুট রাখা, পরিবেশ ঠিক রেখে কৃষি ভিত্তি কলকারখানা তৈরি এবং চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করার দাবি জানানো হয়।
গণ শুনানিতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তাপাড়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা
সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ
এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন
লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি
জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন
বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - তথ্যমন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর
মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা