নিজস্ব প্রতিবেদক ০১ মে ২০২৫ ০৯:০৮ পি.এম
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যে লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে র্যালিতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন । সভায় স্বাগত বক্তব্য দেন, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফরোজা খাতুন।
সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় শ্রমিকদের অধিকার, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন, এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলার মিশন মোড়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আলোচনা সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা
সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ
এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন
লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি
জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন
বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - তথ্যমন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর
মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা