এস বি সুজন ২৮ সেপ্টেম্বার ২০২৫ ১০:৩৩ পি.এম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হন চাচা ও ভাতিজা।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।
স্থানীয়রা জানায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধাণতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই ঘটনাস্থলেই আহত হন। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান।
পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, “দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। বাকি দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন বলেন, “নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সভা
লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু
সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান
১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত