বিনোদন ডেস্ক ১১ জানু ২০২৫ ০৪:২৫ পি.এম
আকাশে বাতাসে তখন শুধু ‘পুষ্পা ২’ ছবির প্রশংসা। ছবিটির মারকাটারি অ্যাকশন, চোখা ডায়লগ, অল্লু অর্জুনের স্টাইল নিয়ে আলোচনা তুঙ্গে। কান পাতলেই শোনা যায়, ‘ঝুঁকেগা নেহি…’। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি ভারতবর্ষে আর হবে না- এমনটা যখন ভাবছিলেন সবাই তখনই মুক্তি পায় উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’। আর মুক্তি পেয়েই চ্যালেঞ্জ করে বসলো পুষ্পাকে। আর মালায়লাম ভাষার বক্স অফিসে মুক্তির প্রথম তিনদিনের আয় দিয়ে ‘পুষ্পা ২’ ছবিকে পরাজিতও করেছিল সিনেমাটি। জানান দিয়েছিল, থেমে যেতে নয় বরং লম্বা পথে চলতেই এসেছে মার্কো।
২০ ডিসেম্বর মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। মালয়লাম ছবিটি প্রেক্ষাগৃহে মাত্র ৩ দিনেই বাজেটের ৩০ কোটি রুপি উশুল করে ফেলেছিল। ৩ সপ্তাহ অর্থাৎ ২১ দিন শেষে এই ছবির আয় বিশাল অংকে পৌঁছেছে। যে গতিতে ‘মার্কো’ এগোচ্ছে অনুমান করা যাচ্ছে বেশ কিছু নতুন রেকর্ড গড়বে।
মুক্তির ৩ সপ্তাহ শেষ করেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে ‘মার্কো’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলক অনুযায়ী, ২১ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় হয় ৯৬.৭৫ কোটি রুপি। এই আয়ের ৩১.৬ কোটি এসেছে বিদেশি বাজার থেকে।
সর্বশেষ তথ্যমতে, শুক্রবার ২২তম দিনের আয়ে ছবিটি সবমিলিয়ে আরও কোটি খানেক রুপি আয় করেছে। যার ফলে সিনেমাটি ভারতে মোট আয় করেছে ৫৭.৫৫ কোটি। এরমধ্যে মালয়ালাম ভাষায় সবচেয়ে বেশি আয় করেছে ৪০.৫৪ কোটি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১০.৭ কোটি। বাকি আয় এসেছে তেলেগু এবং তামিল ভার্সন থেকে। আগামী ২-৩ দিনের মধ্যেই ‘মার্কো’ ১০০ কোটি রুপির ক্লাবে যোগ দেবে।
এতে করে ২০২৫ সালে প্রথম মালয়ালাম ছবি হিসেবে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে চলেছে ‘মার্কো’। সেইসঙ্গে ২০২৪ সালের সর্বশেষ মেগাহিট মালয়ালম ছবি হিসেবেও নাম লেখাতে যাচ্ছে ছবিটি।
‘মার্কো’ মূলত ২০১৯ সালের মালয়ালাম ছবি ‘মিখাইল’-এর স্পিন-অফ। শক্তিশালী অ্যাকশন এবং কাহিনীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছে ছবিটি। এর লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহম্মদ। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মি থিলাকান, কবীর দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা এবং শ্রীজিত রবি।
এলআইএ/জেআইএম
ঐশ্বরিয়ার বিয়ের সাজই ছিল মূল আকর্ষণ
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে
ভারতীয় হাই কমিশনে দুই দিনব্যাপী সংগীত অনুষ্ঠান ‘বাঁধন আছে প্রাণে প্রাণে’ অনুষ্ঠিত
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী
শতবর্ষী ঐতিহ্যে টিকে আছে বানার নদীর তীরে উত্তর বাহিনী মেলা
জার্মানিতে ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী
আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর - গুলশান আরা আক্তার চম্পা
‘রাকা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন
"কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল"
"শাড়িতে নারীর আসল সৌন্দর্য "
বৈশাখ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত
সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা
“আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল -দীপা খন্দকার
রক্তে কেনা স্বাধীনতা
দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন
আদর্শ প্রেমিকার গুন
কেন বিয়ে করতে ভয় পান - শ্রীমা ভট্টাচার্য
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’