ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৮ দৃষ্টিপ্রতিবন্ধী,৪ বছর ধরে ঘুরছে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের আশায়

নিজস্ব প্রতিবেদক ১৯ জানু ২০২৫ ০৪:৪৪ পি.এম

শরীয়তপুরের জাজিরায় ‘শেখ হাসিনা তাঁতপল্লী’তে জমি দিয়েও অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক পাচ্ছে না দৃষ্টিহীন সিরাজ মাদবরের পরিবার। এক পরিবারের ৮ দৃষ্টিপ্রতিবন্ধী, ৪ বছর ধরে ক্ষতিপূরণের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে। 
 
অভিযোগ রয়েছে স্থানীয় দালালকে টাকা দিতে না পারায় মামলার জটিলতায় ৪ বছর ঘুরেও জেলা প্রশাসক কার্যালয় থেকে চেক পাচ্ছেন না অসহায় পরিবারটি। চেক না পেয়ে পরিবারের ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসা বন্ধ রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর জমির ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে সহায়তার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
 
জেলা প্রশাসক কার্যালয়, ভুক্তভোগী পরিবার ও স্থানীয়  সূত্রে জানা যায়, জমির কাগজপত্রের ফাইল হাতে নিয়ে গত ৪ বছর যাবৎ জেলা প্রশাসক কার্যালয় ও আম্রকাননে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরছেন উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজি গয়জুদ্দিন ঢালীকান্দি এলাকার সিরাজ মাদবর। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মৌজা ও মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর মৌজায় মোট ১১৯ দশমিক ৭৩ একর জমি ‘শেখ হাসিনা তাঁতপল্লী’ নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করে সরকার। যা ২০১৮-২০১৯ সালে ৬ নম্বর এলএ কেস সম্পূর্ণ হয়। সেই অধিগ্রহণে জাজিরা ১০১ নম্বর নাওডোবা মৌজায় বিআরএস ২০, ২৯ নম্বর খতিয়ানের ২৪১৬, ২৪৬৮ দাগে ৬৬ দশমিক ৭ শতাংশ জমি ভাগে আসে সিরাজ মাদবরের পরিবারের। ২০২০-২০২১ সালে জেলা প্রশাসক কার্যালয় থেকে ২৮০ নম্বরে মিসকেস সম্পূর্ণ করে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার চেক হয় সিরাজ মাদবরের নামে। কিন্তু এর আগে স্থানীয় দালাল ইলিয়াস মাদবরের বাবা ইব্রাহিম মাদবর ২০১৪ সালে শরীয়তপুরের চিকন্দি আদালতে ৯৪ জনের নামে দেওয়ানি মামলা করেন। সেই মামলায় দালালকে টাকা দিয়ে স্থানীয় ইয়ারুন নেছা, ইউনুছ বেপারী, মজিবর মাদবর, আজিদ মাদবর, জালাল মাদবর, হারুন অর রশিদ, ফারুক হোসেনসহ বেশ কয়েকজন চেক উত্তোলন করতে পারলেও ৪ বছর যাবৎ জেলা প্রশাসক কার্যালয়ে ধরনা দিয়েও চেক পাচ্ছেন না সিরাজ মাদবর। সিরাজের অভিযোগ, মামলায় তার নাম থাকলেও দালাল ইলিয়াস মাদবরকে ১৪ লাখ টাকা দিতে না পারায় চেক তুলতে পারছেন না। চেক না পাওয়ায় সিরাজ মাদবরসহ তার স্ত্রী সেলিনা বেগম, ছেলে স্বাধীন মাদবর, ইমামুল মাদবর, বোন সোনা মালা বেগম, ঝরনা আক্তার, জয়বুন নেছা ও ভাগ্নি রত্না আক্তারের চোখের চিকিৎসা থমকে আছে।
 
হাজি গয়জুদ্দিন ঢালীকান্দি এলাকার ভুক্তভোগী দৃষ্টিহীন সিরাজ মাদবর বলেন, ৪ বছর ধরে চেকটির জন্য জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দ্বারে ঘুরছি। কিন্তু দুঃখের বিষয় আমার চেক পাচ্ছি না। স্থানীয় দালাল ইলিয়াস মাদবর ১৪ লাখ টাকা চায়, দিতে না পারায় আমার চেকটি আটকে আছে। চেকটি না পেলে পরিবারের ৮ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসাসহ সংসার চালানো সম্ভব হবে না।
 
একই দাগে জমির মামলায় চেক পাওয়া স্থানীয় নারী ইয়ারুন নেছা বলেন, দালাল ইলিয়াসের পরিবারকে দুই লাখ টাকা দিয়ে আমি জেলা প্রশাসক কার্যালয় থেকে চেক পেয়েছি। কিন্তু সিরাজ দালালকে টাকা দিতে না পারায়, চেক পায়নাই।
 
জাজিরা উপজেলার নাওডোবার অভিযুক্ত দালাল ইলিয়াস মাদবর বিষয়টি স্বীকার করে বলেন, ২০১৪ সালে আমরা ৯৪ জনের নামে আদালতে একটি দেওয়ানি মামলা করেছি। যেটা ইনজাংশন জারি করা। কিন্তু ভুয়া কাগজপত্রের মাধ্যমে অনেকেই মামলা করা জমির চেক উঠিয়ে নিয়েছে। মামলা যেহেতু চলমান, নিষ্পত্তি হলে যে চেক পাবে, সে নেবে বলে দাবি তার।
 
বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, জেনেছি জনৈক সিরাজ মাদবরের জমি ‘শেখ হাসিনা তাঁতপল্লী’ প্রকল্পের অধিগ্রহণ করে নিয়েছে। অধিগ্রহণের পর তার চেক পাওয়ার জন্য গত ৪ বছর যাবৎ জেলা প্রশাসক কার্যালয়ে ধরনা দিচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন। কিন্তু তিনি চেকটা পাচ্ছেন না। যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। জেলা প্রশাসকসহ যারা এ বিষয়ে সংশ্লিষ্ট আছেন তারা এই দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে দাঁড়াবেন এটাই আমার চাওয়া।
 
শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, সুস্পষ্ট প্রমাণ দরকার, কীভাবে একই মামলায় অন্যরা চেক পেল! বাদী ক্লিয়ারেন্স দিয়েছেন বলে অন্যরা চেক তুলে নিতে পারবেন, এটা তো হওয়ার কথা না। যেহেতু ওই পরিবারে ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধী তাই বিষয়টি তদন্ত করে ওই পরিবারকে সহায়তা করা হবে। 

আরও খবর

news image

এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি

news image

দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী

news image

পিরোজপুরে চালু হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ ’

news image

সাংবাদিকদের সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনকে সুশাসনের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

news image

তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

news image

চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ

news image

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী

news image

বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান

news image

খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ

news image

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

news image

জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু - ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল

news image

আজ সংসদীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে 

news image

জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে - পররাষ্ট্রমন্ত্রী

news image

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

news image

আজ “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

news image

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

news image

কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী

news image

ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট

news image

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ

news image

ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর মাধ্যেমে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু

news image

ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি

news image

নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা

news image

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

news image

"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"