গাইবান্ধা প্রতিনিধি ০৬ অক্টোবার ২০২৫ ০৯:০৫ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম ছিল ২৮০ টাকা কেজি, বর্তমানে তা ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজিতে।
শনিবার (৪ অক্টোবর) গোবিন্দগঞ্জ পৌর বাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টি ও সরবরাহ সংকটে সবজির দাম বেড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
বর্তমানে শুধু মরিচ নয় প্রায় সবজির দামই চড়া। করোলা, বেগুন ও ঢেড়স ৮০ টাকা, লাউ ৩০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৫০, ঝিঙা ৬০ টাকা এবং বই কচু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
স্থানীয় এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০০ টাকা নিয়ে বাজারে গেলেও এখন হাত খালি নিয়েই ফিরতে হয়। সবকিছু হাতের নাগালের বাইরে চলে গেছে।
বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ফলন কমেছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যার ফলে খুচরাতেও দাম বেড়েছে। এক বিক্রেতা বলেন, আমরা ইচ্ছে করে দাম বাড়াচ্ছি না, পাইকারি বাজারেই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।
এক কৃষক জানান, ভারি বৃষ্টির কারণে মরিচ, বেগুন, শসাসহ নানা সবজির গাছ নষ্ট হয়ে গেছে। ফলে উৎপাদন অর্ধেকে নেমেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক দুর্যোগে সবজির সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করছে বলেও মন্তব্য করেন তারা।
শুধু সবজি নয়, চাল, ডাল, মাছ, ডিম, মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০, আদা ১২০, রসুন ১৬০ এবং কচুর মুখী ২০ টাকায়। চালের বাজারেও চাপ বেড়েছে ২৫ কেজি কাটারিভোগ বিক্রি হচ্ছে ১৭০০ ও মিনিকেট ১৬০০ টাকায়।
মাছের দামেও বেড়েছে রুই ৩২০, কাতল ৩৬০, পুঁটি ১৬০ এবং তেলাপিয়া ১৮০ টাকা কেজি। ডিমের হালি ৪৫ টাকা, দেশী মুরগী ৫৫০, ব্রয়লার মুরগি ১৮০, সোনালি ও লেয়ার ৩২০ এবং গরুর মাংস ৭০০ ও খাসির মাংস ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে দিশেহারা সাধারণ ক্রেতারা। বাজারে সরকারি নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"