ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

খেলাধূলা ডেস্ক ১১ জানু ২০২৬ ০৭:২৩ পি.এম

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। 

আজ লিগ পর্বে নিজেদের সপ্তম ম্যাচে রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে। দ্বিতীয় উইকেটে ৮২ বল ১৪২ রানের জুটি গড়ে রাজশাহীর জয়ে বড় অবদান রাখেন শান্ত ও ওয়াসিম। 

এই জয়ে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী। ৭ ম্যাচে ১০ পয়েন্ট আছে চট্টগ্রাম রয়্যালসেরও। তবে রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজশাহী। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানে ৩ উইকেট হারায় রংপুর। কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ ৮ রান করে এবং লিটন দাস ১১ রানে আউট হন। 

এরপর চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে ব্যাট হাতে ঝড় তুলেন ওপেনার হিসেবে নামা তাওহিদ হৃদয়। ১৯তম ওভারে বিচ্ছিন্ন হবার আগে ৫১ বলে ১০৫ রানের জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করে রংপুর। 

৪টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৪৪ রানে থামেন খুশদিল। ইনিংসের শেষ পর্যন্ত খেলেও মাত্র ৩ রানের জন্য টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি মিস করেন হৃয়দ। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। টি-টোয়েন্টিতে ২০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া ইনিংসে ৫৬ বল খেলে ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকান হৃদয়। 

রাজশাহীর পক্ষে বল হাতে তানজিম হাসান-রিপন মন্ডল-জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে ১টি করে উইকেট নেন। 

জয়ের জন্য ১৭৯ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় রাজশাহী। ৩ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান। 

দলীয় ১৩ রানে তানজিদ ফেরার পর দ্বিতীয় উইকেটে রংপুরের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৫৮ বল খেলে সেঞ্চুরির জুটি গড়ে রাজশাহীর জয়ের পথ সহজ করেন তারা। সেঞ্চুরির জুটি গড়ার পথে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ওয়াসিম ও শান্ত। ওয়াসিম ৩২ বলে ৩১তম এবং শান্ত ৩৭ বলে ১৮তম অর্ধশতকের দেখা পান। 

১৬তম ওভারে শান্তকে শিকার করে জুটি ভাঙ্গেন রংপুরের ইনফর্ম পেসার মুস্তাফিজুর রহমান। ৪২ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রান করেন শান্ত। দ্বিতীয় উইকেটে ওয়াসিমের সাথে ৮২ বলে ১৪২ রান যোগ করেন শান্ত। 

দলীয় ১৫৫ রানে শান্ত ফেরার পর ক্রিজে এসে ১ রানে বিদায় নেন জেমি নিশাম। তবে রায়ান বার্লকে নিয়ে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে রাজশাহীকে জয়ের বন্দরে নিয়ে যান ওয়াসিম। 

৭টি চার ও ৪টি ছক্কায় ৫৯ বলে অপরাজিত ৮৭ রান করে ওয়াসিম। ম্যাচ সেরা হন শান্ত। 

আরও খবর

news image

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

news image

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন

news image

বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো

news image

পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে

news image

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে

news image

ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি

news image

আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো

news image

প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ

news image

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

news image

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না