এস বি সুজন ০৯ সেপ্টেম্বার ২০২৫ ১০:০০ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,আব্দুস সালাম।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময়ে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে।
বিএনপি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ টুর্ণামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, লালমনিরহাট জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে ধাপে ধাপে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলায় পাটগ্রাম পৌর বিএনপি বনাম পাটগ্রাম উপজেলা বিএনপি মুখোমুখি হয়।
খেলায় পাটগ্রাম উপজেলাকে হারিয়ে, পাটগ্রাম পৌর বিএনপি ২-১ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো
পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক
ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না