আন্তর্জাতিক ডেস্ক ২২ জানু ২০২৫ ০৭:৩৬ পি.এম
বিশ্বের বেশ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। ২০২৪ সালের শেষ কয়েক মাসে প্রায় ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সংস্থাটি।
নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, এখনই জানানোর মতো কোনো তথ্য নেই।
যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য বাড়বে।
- বিজ্ঞাপনবিহীন স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি হবে ১৭ দশমিক ৯৯ ডলার, যা আগে ছিল ১৫ দশমিক ৪৯ ডলার।
- বিজ্ঞাপনসহ প্ল্যানের ফি এক ডলার বেড়ে হবে ৭ দশমিক ৯৯ ডলার।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমরা মাঝে মধ্যে আমাদের গ্রাহকদের কাছ থেকে সামান্য বেশি খরচ চাওয়ার সিদ্ধান্ত নেই, যাতে নেটফ্লিক্সের মানোন্নয়নে বিনিয়োগ করতে পারি।
২০২৪ সালের শেষে ৩০ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে নেটফ্লিক্স। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৬ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পূর্বাভাস থাকলেও প্রতিষ্ঠানটি এর চেয়ে অনেক বেশি গ্রাহক অর্জনে সক্ষম হয়েছে।
এই প্রান্তিকেই নেটফ্লিক্স শেষবারের মতো ত্রৈমাসিক গ্রাহক বৃদ্ধির তথ্য জানালো। প্রতিষ্ঠানটি বলেছে, ভবিষ্যতে শুধু মূল মাইলফলক অতিক্রম করলে অর্থপ্রদানকারী সদস্যের সংখ্যা প্রকাশ করা হবে।
জানা গেছে, জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন, জেক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচসহ বিভিন্ন কনটেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া, বড়দিনে এনএফএল-এর দুটি ম্যাচ সম্প্রচার এবং ভবিষ্যতে আরও সরাসরি ইভেন্ট সম্প্রচারের পরিকল্পনা করেছে সংস্থাটি।
২০২৭ এবং ২০৩১ সালের ফিফা নারী বিশ্বকাপের সম্প্রচারাধিকারও কিনে নিয়েছে নেটফ্লিক্স।
এ অবস্থায় ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে নেটফ্লিক্সের নিট মুনাফা দ্বিগুণ হয়ে ১৮০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময়ে তাদের বিক্রিও ৮৮০ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ২০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
বিশ্লেষক পাওলো পেসকোর মতে, নেটফ্লিক্স তাদের বৈচিত্র্যময় ও শক্তিশালী প্রোগ্রামিংয়ের কারণে প্রতিযোগিতার মধ্যে এগিয়ে থাকার সুযোগ নিচ্ছে।
সূত্র: বিবিসি
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে
নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে
‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’
ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে
লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন
রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়
ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে - ট্রাম্প
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া