আন্তর্জাতিক ডেস্ক ০৪ ফেব্রু ২০২৫ ০৬:০৪ পি.এম
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাংলাদেশসহ গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন সহযোগিতা পরিকল্পনাকে বড় অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এশীয় উন্নয়ন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চীনা সহায়তার বিকল্প তৈরির যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা এখন হুমকির মুখে পড়েছে।
এশীয় উন্নয়ন সংস্থার একজন ওয়াশিংটন প্রতিনিধি নিক্কেই এশিয়াকে বলেন, এটি এতটা আকস্মিক হয়েছে যে, আমরা হতবাক। বাইডেন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক নীতির অন্যতম স্তম্ভ ছিল মিত্র ও অংশীদারদের সঙ্গে উন্নয়ন নীতি সমন্বয় করা।
২০২৩ সালের ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন সহযোগিতা জোরদার এবং সমৃদ্ধি বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। সেসময় এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, আমরা পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে, উন্নত অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খল তৈরির জন্য তহবিল সংগ্রহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ত্রিপাক্ষিক সহযোগিতাও থাকবে।
২০২৪ সালের এপ্রিলে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ওয়াশিংটন সফরে গেলে তিনি এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতার জন্য একটি নতুন ‘কৌশলগত সংলাপ’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
কিন্তু সোমবার (৩ ফেব্রুয়ারি) ইউএসএআইডির সদর দপ্তরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিকল্পনাগুলো অনিশ্চিত হয়ে পড়ছে। কর্মীদের ই-মেইলে জানানো হয়েছে, আপনাদের অফিসে আসার দরকার নেই।
দক্ষিণ এশিয়ার ওপর প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, ইউএসএআইডির কার্যক্রম স্থগিত হলে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও মিয়ানমারের মতো দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ভারতীয় থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো অনীত মুখার্জী বলেন, বাংলাদেশ এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, সেখানে অনেক প্রকল্প ইউএসএআইডির অর্থায়নের ওপর নির্ভরশীল ছিল।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ সরকার ভারত থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার পর চীন তাদের জন্য প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।
কংগ্রেসে সমালোচনা ও আইনি লড়াইয়ের প্রস্তুতি
ইউএসএআইডির সদর দপ্তরের সামনে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
হাউজ কমিটি অন ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্মের শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গেরি কনোলি অভিযোগ করেছেন, টেসলা সিইও ইলন মাস্কের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) কর্মকর্তারা ছুটির দিনে ইউএসএআইডি সদর দপ্তরে ঢুকে গোপন নথিপত্র হাতানোর চেষ্টা করেছেন।
কনোলি বলেন, আমরা আদালতে, জনমতে, কংগ্রেসের ভেতরে এবং ইউএসএআইডি দপ্তরেও লড়াই চালিয়ে যাবো। আমরা এই অবিচার হতে দেবো না। কংগ্রেস ১৯৬১ সালের ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট-এর মাধ্যমে এই সংস্থা তৈরি করেছিল, আর এটিকে পরিবর্তন করতে চাইলে সেই আইন পরিবর্তন করতে হবে।
রুবিওর নেতৃত্বে নতুন পরিকল্পনা
সোমবার ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়োগ দিয়েছে। এতে সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার সম্ভাবনা দেখা দিয়েছে।
এল সালভাদরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও ইউএসএআইডি’কে একটি ‘অকার্যকর সংস্থা’ হিসেবে অভিহিত করে বলেন, এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।
তিনি বলেন, বিদেশে ব্যয় করা প্রতিটি ডলার যেন আমাদের জাতীয় স্বার্থরক্ষার জন্য ব্যবহার করা হয়, তা আমরা নিশ্চিত করবো।
তবে বিশ্লেষকরা বলছেন, ইউএসএআইডির বন্ধ হলে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এই শূন্যস্থান চীন সহজেই পূরণ করতে পারে।
সূত্র: নিক্কেই এশিয়া
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা