খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ১০:১৭ পি.এম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরে জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে মঙ্গলবার বিকেলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি পরিচালনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। সেই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা তাঁর সঙ্গে ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে অবহেলার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় বীরগঞ্জ পৌর শহরের সেতাবগঞ্জ রোডে অবস্থিত জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপর প্রতিষ্ঠান ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের মালিককেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে স্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাশাপাশি বিদ্যমান সব ত্রুটি দ্রুত সংশোধনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সেবার মান ঠিক রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে আলোর স্বল্পতা এবং যন্ত্রপাতি সঠিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করাসহ বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। তিনি আরও বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। জনস্বার্থে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর-রশিদসহ পুলিশের একটি দল অভিযানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত তদারকি থাকলে ক্লিনিক মালিকরা সেবার মান বাড়াতে বাধ্য হবেন।
বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫
বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত
টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
জামায়াতের চিকিৎসা ক্যাম্পে চশমা, অপারেশন, ওষুধ সহ বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কম্পপ্লেক্সে হচ্ছেটা কী ?
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং
বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা
কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ক্ষতিকর মিথেন গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশের বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নতুন উদ্ভাবন
চা পানে সারবে সর্দি-কাশি
সেরব্রাল পালসি" রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা
মাবনদেহে দারুচিনির উপকারিতা কি?
‘গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের সানি
দৌলতদিয়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাঙ্গালি জাতির জন্য সুখবর। অকালে আর মৃত্যু নয়। উন্নত চিকিৎসায় বাংলাদেশেই ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ ভালো হয়