খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার, মনোহরদী (নরসিংদী): ২১ আগষ্ট ২০২৬ ১২:২৩ এ.এম
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার মান এবং রোগীদের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন ইউএনও।
এ সময় ইউএনও মাহামুদুল হাসান চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রোগীরা কেমন চিকিৎসাসেবা পাচ্ছেন, সেবার মান সন্তোষজনক কি না এবং চিকিৎসা নিতে গিয়ে কোনো ধরনের ভোগান্তি বা সমস্যার মুখে পড়ছেন কি না—এ বিষয়ে তিনি বিস্তারিত খোঁজখবর নেন।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করতে খুব শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে ইউএইচএফপিও জানান। পাশাপাশি, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বা হয়রানি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি বজায় রাখা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগে হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করলেন ইউএনও
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, সদস্য সচিব নাদিম
ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু;হটস্পটে মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম
ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮
ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় -
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জন হামে আক্রান্ত, মৃত্যু নেই
৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৪ বছর বয়সি শিশুর মৃত্যু
সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ২০
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৭ নতুন ভর্তি ২৮
বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫
বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত
টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প