ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মোহাম্মদ মাসুদ মজুমদার ৩১ মে ২০২৬ ০৩:৩৪ পি.এম

কুমিল্লার বরুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  ৩০ মে শনিবার দিনব্যাপী ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এর সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯টা থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

এ ক্যাম্পে বরুড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের সকল সাধারণ স্বাস্থ্য সেবা, মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি সেবা , শিশু স্বাস্থ্য সেবা, নাক কান ও গলা রোগ, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষকে সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাবো৷ সুন্নাতে খাৎনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নে আমরা ধারাবাহিক ভাবে এ সেবা দিয়ে যাবো। 

এদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০০ ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম পি।

আরও খবর

news image

৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে 

news image

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

news image

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৪ বছর বয়সি শিশুর মৃত্যু

news image

সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ২০

news image

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৭ নতুন ভর্তি ২৮

news image

বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা

news image

আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

news image

নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা

news image

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

news image

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার

news image

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫

news image

বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

news image

বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত

news image

টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু

news image

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

news image

সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত 

news image

জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প 

news image

জামায়াতের চিকিৎসা ক্যাম্পে চশমা, অপারেশন, ওষুধ সহ বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ

news image

সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কম্পপ্লেক্সে হচ্ছেটা কী ?

news image

করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং

news image

বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি

news image

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা 

news image

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

news image

ক্ষতিকর মিথেন গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশের বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নতুন উদ্ভাবন

news image

চা পানে সারবে সর্দি-কাশি

news image

সেরব্রাল পালসি" রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়

news image

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

news image

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা

news image

মাবনদেহে দারুচিনির উপকারিতা কি?