ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

নাজিম বকাউল , ফরিদপুর  ০৩ জুন ২০২৬ ০৬:২৫ পি.এম

ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীকে ধর্ষণ এবং সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে হাসিব চৌধুরী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।  মঙ্গলবার (২ জুন) দিবাগত  রাতে রাজধানীর লালবাগ থানার পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসিব চৌধুরী বরিশাল জেলার হিজলা থানার মোল্লারহাট এলাকার লিটন চৌধুরীর ছেলে। তিনি ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার একমাত্র এজাহারনামীয় আসামি।

র‍্যাব জানায়, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব। গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যায় সে। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের ভিডিও ও ছবি হাসিব তার মুঠোফোনে ধারণ ও সংরক্ষণ করে।

পরবর্তীতে ওই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে হাসিব। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণকৃত আপত্তিকর ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছেড়ে দেয় সে।

এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ৪১, তারিখ- ১১/০৫/২০২৬ খ্রি.) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-১০-এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গতকাল ২ জুন রাতে র‍্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে হাসিবকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভ্যাপ উদ্ধার করা হয়।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরও খবর

news image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

news image

আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

news image

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার

news image

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

news image

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

news image

ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪

news image

মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫

news image

কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি

news image

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ

news image

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

news image

দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের

news image

বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি

news image

স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী

news image

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে  সচল আমদানি-রপ্তানি কার্যক্রম

news image

সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা

news image

হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু

news image

মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার

news image

লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু 

news image

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news image

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

news image

বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা

news image

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

news image

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

news image

লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

news image

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল

news image

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু

news image

ময়মনসিংহ সিটি করপোরেশনের  ৬৬৯ বস্তিবাসী পেল টিন 

news image

বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার