ফরিদপুর প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ১১:১৩ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে জমি নামজারি (মিউটেশন) করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই জালিয়াতি চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম।
বুধবার (৩ জুন) স্থানীয় ডাকবাংলো সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তাঁর বাবা মোঃ অলিয়ার রহমান তাঁকে ৩ শতাংশ জমি দানপত্র (হেবা) করে দেন। পরবর্তীতে গত ৬ মে (২০২৬) ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন, জমিটি ইতিমধ্যে মো: শাম কাজী নামের এক ব্যক্তি নিজের নামে নামজারি করিয়ে নিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, মো: শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের (নম্বর ৭৯১) মাধ্যমে এই নামজারি করিয়েছেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, মূল দলিলে শহিদুল ইসলামের বাবার কোনো নাম, ছবি বা স্বাক্ষর নেই। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে এই নামজারিটি সম্পন্ন করা হয়।
বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হলে তিনি প্রাথমিক সত্যতা পেয়ে শাম কাজীর নামজারিটি বাতিল করেন। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সঙ্গে জড়িত ভূমি অফিসের অসাধু কর্মচারী ও মূল অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই জালিয়াতি চক্রকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১
ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা
গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান
ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা