ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ০৬:২৯ পি.এম

লালমনিরহাট-কুড়িগ্রাম সংযোগ সড়কের রত্নাই নদীর ওপর নির্মাণাধীন সেতু প্রকল্পে নকশাগত জটিলতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে তিন দফা সময় বাড়ানোর পরও কাজ শেষ হয়েছে মাত্র ৮৫ শতাংশ। এতে দুই জেলার লাখো মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় রত্নাই নদীর ওপর ১৩০ দশমিক ৮ মিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ২৮৬ শতক জমি অধিগ্রহণ করা হয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড ২০২৩ সালের ৮ মার্চ নির্মাণকাজ শুরু করে।

বর্তমানে নদীর ওপর পুরনো স্টিলের বেইলি সেতুটি দিয়েই লালমনিরহাট ও কুড়িগ্রামের মানুষ চলাচল করছে। দীর্ঘদিন ব্যবহারে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরু হওয়ায় বড় যানবাহন চলাচলের সময় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, নতুন সেতুর সংযোগ সড়ক নির্মাণে সরকারি নকশা অনুসরণ করা হয়নি। সড়কটি বাঁকানোভাবে নির্মাণ করায় ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, প্রকল্পে ৬০০ ফুট রিটার্নিং ওয়াল নির্মাণের অনুমোদন থাকলেও বাস্তবে প্রায় ৩০০ ফুট নির্মাণ করা হয়েছে। একইভাবে প্রায় ৩২ হাজার ঘনফুট বোল্ডার ব্যবহারের কথা থাকলেও সেখানে অর্ধেকেরও কম ব্যবহার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

তবে এসব অভিযোগ অস্বীকার না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস এম রেজা মোরশেদ বলেন, সংযোগ সড়কের কাজ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন আনা হবে।

লালমনিরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি পরিদর্শনের জন্য বিভাগের সার্ভেয়ার দল পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুটি চালু হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। তবে নির্মাণকাজে স্বচ্ছতা ও নকশা অনুযায়ী কাজ নিশ্চিত না হলে প্রকল্পের সুফল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত কাজ শেষ করার পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও খবর

news image

রাজনৈতিক নেতার ছত্রছায়ায় সাংবাদিক এর উপর হামলার ঘটনায় থানায় জিডি

news image

শেরপুরে রাজনৈতিক প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ: মোজাহিদুল ইসলাম ওরফে সোহাগকে ঘিরে প্রশ্ন

news image

লক্ষ্মীপুরে( LGED) প্রকল্পের ভুয়া ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে হুমকিতে সাংবাদিকের সাথে অসৎ আচরণ

news image

রায়পুরে মোল্লার হাট বাজারে চলছে সরকারি খাল দখল করে অবৈধ বালু উত্তোলন

news image

ময়মনসিংহের গৌরীপুরে টিআর-কাবিখা-কাবিটার বরাদ্দ লোপাটের অভিযোগ, নেপথ্যে পিআইও

news image

ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু

news image

কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

news image

নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান

news image

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

news image

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news image

লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা