ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আওয়ামী লীগের নেতার নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি  ২৮ জুলাই ২০২৫ ০৩:৫৪ পি.এম

ফ্যাসিবাদরে অন্যতম দোসর মুলাদী উপজেলা আওয়ামীলীগের নেতা আব্বাস হাওলাদারের জুলুম, নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকন্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

সোমবার (২৮ জুলাই) বেলা ১২ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগীদের মধ্যে স্বপন সরদার লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে স্বপন সরদার বলেন, ফ্যাসিবাদের দোসর বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা আব্বাস হাওলাদার মুলাদী উপজেলায় একটি ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। গড়ে তুলেছিল একটি সন্ত্রাসী বাহিনী। তার মতের বিরুদ্ধে গেলেই হামলা, মামলাসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেকে।

তিনি বলেন, মুলাদী উপজেলার চরকমিশনার এলাকার আঃ ছালাম হাওলাদারের প্রতিবন্ধি ছেলে মনির হাওলাদারকে ২০২২ সালের ২৪ মে আব্বাস হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী নির্মম ভাবে হত্যা করেছেন। আব্বাস হাওলাদার নিহতের পরিবারের উপর চাপ প্রয়োগ করে বিএনপির ১১ নেতাকর্মীর নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছেন। ওই মামলার বাদী নিহতের ভাই পারভেজ হাওলাদার ন্যায় বিচার পেতে সিআইডি প্রধানের বরাবর আবেদন করেছেন। ২০২৩ সালে চরকমিশনার এলাকার দিনমজুর শাহীন হাওলাদরকে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তাকে মারধর করে হাত এবং পা ভেঙ্গে দেয়। হাত পা ভেঙ্গে খ্যান্ত হয়নি। এমনকি তাকে কোন সরকারি হাসপাতালে চিকিৎসা করতে দেয়নি। উক্ত ঘটনায় যেনো কোন আইনি পদক্ষে না নেয় তার জন্য নানা ভাবে হুমকি ও চাপ প্রয়োগ করেন আব্বাস হাওলাদার।

লিখিত বক্তব্যে আরো বলেন, ২০২৩ সালে সেপ্টেম্বর মানে ফ্যাসিবাদের অন্যতম দোসর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন বিশ্বালের সমালোচনা করায় নাছিরকে মারধর করে ও হুমকি দেয়। এরপর তার দুটি মাহিন্দ্রা এবং ১টি অটো জোরপূর্বক নিয়ে যায়। আব্বাস হাওলাদার। চরকমিশনার এলাকায় বাসিন্দা এমদাদুল হক সোহেল ১০ মে ২০২৪ তারিখ ঢাকা যাওয়ার সময়ে রাতের আধারে পথ রোধ করে তাকে হাতুড়ি দিয়ে মেরে ১টি চোখ নষ্ট করে দেয়। এই ঘটনায় ভূক্তভোগী মুলাদী থানায় মামলা করলেও কোন প্রতিকার পায়নি।

বিগত আওয়ামীলীগের শাসনামলে মীরগঞ্জের সাধারন মানুষ আব্বাস হাওলাদারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ ছিলো। ৫ই আগষ্টে আওয়ামীলীগের পতন হলেও থেমে নেই আব্বাস হাওলাদারের সন্ত্রাসী কর্মকান্ড। গত ২৫ মার্চ ২০২৫ ইং তারিখ মুলাদী পৌর যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদেরকে পরিবারসহ নিজ বাড়িতে যাওয়ার সময়ে মীরগঞ্জ ফেরিঘাটে আব্বাস হাওলাদার তার উপরে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। উক্ত ঘটনায় মামলা হলেও প্রশাসন আব্বাস হাওলাদারের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি। গত ২৭/০৬/২০২৫ ইং তারিখ চরকমিশনারের বিশিষ্ট শিল্পপতি শিহাব পেশকার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে আব্বাস হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পথরোধ করে হামলা চালায়। উক্ত ঘটনায় মুলাদী থানায় মামলা চলমান। গত ২৪/০৭/২০২৫ ইং তারিখ চরকমিশনারের বাসিন্দা আঃ রহমানকে দিনে দুপুরে প্রকাশ্যে মারধর করে আব্বাস হাওলাদার তার কাছ থেকে ১৫,৩০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভূক্তভোগী মুলাদী থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পায়নি।

গত ৫ই আগষ্ট আওয়ামীলীগের পতন হলেও পতন হয়নি আব্বাস হাওলাদারের। চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। আব্বাস হাওলাদারকে গ্রেফতার পূর্বত বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানায় ভুক্তভোগীরা

এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে আব্বাস হাওলাদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান