ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ ০৫:৩১ পি.এম

অধিক লাভের আশায় চলতি মৌসুমে উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মতো লালমনিরহাটেও পাটের আবাদ বেড়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার প্রভাবে সেই আশায় ভাটা পড়েছে। মৌসুমের শুরুতে, অর্থাৎ পাট রোপণের পর থেকেই টানা বৃষ্টির কারণে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় আঁশের উৎপাদন কমেছে। এই পাট থেকে উৎপাদন ব্যয় তুলতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।
 
জেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর অধিকাংশ পাটগাছ স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ফুট পর্যন্ত খাটো হয়েছে। সাধারণত একটি পাটগাছ ৮ থেকে ১২ ফুট উচ্চতার হলেও এবার সেই উচ্চতা অর্জন করতে পারেনি। 
 
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এর প্রভাবে প্রতি বিঘায় গড়ে ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত আঁশ কম উৎপাদিত হতে পারে।
 
আদিতমারী উপজেলার কৃষক হোসেন মিয়া বলেন, গত বছর প্রতি বিঘায় প্রায় ৬ মণ পাট পেয়েছিলাম। ভালো বাজারদরের আশায় এবারও পাট আবাদ করেছি। কিন্তু এবার ফলন নেমে এসেছে ৫ মণের নিচে। 
 
একই উপজেলার কৃষক রশিদুল ইসলাম জানান, জীবনে এত খাটো পাটগাছ দেখেননি। গাছ ছোট হওয়ায় আঁশও কম হয়েছে। ফলে দাম ভালো থাকলেও উৎপাদন কম হওয়ায় লাভের আশা ক্ষীণ।
 
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক আব্দুল জলিল বলেন, গত বছরের ভালো দামের কারণে অতিরিক্ত এক বিঘা জমি লিজ নিয়ে তিন বিঘায় পাট আবাদ করেছি। তবে উৎপাদন ব্যয় বেড়ে প্রতি বিঘায় প্রায় ১৩ হাজার টাকায় পৌঁছেছে। গত বছর তিন বিঘা থেকে ১৭ মণ পাট পেলেও এবার উৎপাদন হয়েছে মাত্র ১৪ মণ। 
 
জানা যায়, একের পর এক ফসলের ফলন কমে যাওয়ায় কৃষকরা চরম অনিশ্চয়তায় রয়েছেন।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৭৩০ হেক্টর বেশি। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫৪৯ মেট্রিক টন।
 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, বীজ বপন ও চারার বৃদ্ধির সময় অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। ফলে গাছের উচ্চতা ২ থেকে ৪ ফুট পর্যন্ত কমেছে এবং বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ কেজি পর্যন্ত আঁশের উৎপাদন কম হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে উত্তরাঞ্চলে অন্যান্য জেলার মতোই উজানের ঢলের কারণে লালমনিরহাটে স্বাভাবিক ১০৯ মিলিমিটারের বিপরীতে প্রায় ২০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৮৭ দশমিক ১ শতাংশ বেশি। এছাড়া মে মাসে রংপুর বিভাগে স্বাভাবিকের তুলনায় প্রায় ৯৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 
জেলা সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি জানান, ইতোমধ্যে জেলার প্রায় ৪৫ শতাংশ পাট কাটা হয়েছে। অবশিষ্ট পাটও চলতি মাসের মধ্যেই কাটা শেষ হবে এবং বাজারে নতুন পাটের সরবরাহ বাড়বে।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় উৎপাদন কমলেও জেলার অধিকাংশ স্থানে সন্তোষজনক ফলনের আশা রয়েছে। কৃষকদের সহায়তায় সরকার উন্নতমানের বীজ, কৃষি উপকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
 
 
 

আরও খবর

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

news image

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা