ডেস্ক খবর ১১ আগষ্ট ২০২৬ ০৭:৪৬ পি.এম
কাস্টমস ও বন্দরের অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কোনো ধরনের অনৈতিক ব্যবসাও চলতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল এবং পরে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য দেশের অর্থনীতি চাঙ্গা করা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে নিয়ে যৌথভাবে বৈঠক করে কাস্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলো লিখিতভাবে লিপিবদ্ধ করার পাশাপাশি কোনটি কত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে, তারও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্দর ও কাস্টমসকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এবার প্রথমবারের মতো যৌথভাবে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো সাহসের সঙ্গে বাস্তবায়ন করা গেলে পণ্য খালাস ও রপ্তানির সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।
কাস্টমস চত্বরে দীর্ঘদিন পড়ে থাকা কনটেইনার ও অবৈধ পণ্য খালাসের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অবৈধ ও আটকে থাকা পণ্যের কারণে জট তৈরি হয়েছে। এসব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কাস্টমস চত্বরকে এ ধরনের জট থেকে পুরোপুরি মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, পণ্য খালাস বা ব্যবসার ক্ষেত্রে ব্যক্তির পরিচয় কিংবা প্রভাব কোনো কাজে আসবে না। কারও জন্য আলাদা সুযোগ-সুবিধা বা পৃষ্ঠপোষকতার ব্যবস্থা থাকবে না।
চট্টগ্রামকে ঘিরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্ট ফিলিপাইন থেকে চট্টগ্রামে এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করছেন। এতে বোঝা যায়, চট্টগ্রাম নিয়ে সংস্থাটির বড় পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামকে শুধু লজিস্টিকস হাব হিসেবে নয়, বরং বাংলাদেশের সার্বিক উন্নয়নের অগ্রপথিক হিসেবে দেখতে চায় এডিবি।
তিনি জানান, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এডিবি এ অঞ্চলকে পুরো অঞ্চলের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার পরিকল্পনা করছে। এ বিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে চট্টগ্রামে বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে
লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি
চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ