বিশেষ প্রতিনিধি ১৫ আগষ্ট ২০২৬ ০৪:০০ পি.এম
দেশের দক্ষিণ জনপদের উপকূলীয় জেলা সাতক্ষীরায় বর্ষাকালেও তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। চিংড়ি ঘেরের আইল, পতিত জমি ও সবজি চাষের জমিতে আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন জাতের তরমুজ। এর মধ্যে বাংলালিংক ও আকর্ষণীয় হলুদ জাতের তরমুজ নজর কেড়েছে ক্রেতা ও কৃষকদের।
চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় প্রায় ১০৮ হেক্টর জমিতে অসময়ের এই তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে তালা, কলারোয়া, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় তরমুজের ফলন ভালো হয়েছে।
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তিনটি গ্রামের ২৮ জন কৃষক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রায় ২১ বিঘা জমিতে প্রথমবারের মতো হলুদ তরমুজ চাষ করছেন।
এদিকে, মাত্র ৬৫ দিনের মধ্যে ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল নিয়ে আগ্রহ বেড়েছে। চাষিরা জানান, জমি প্রস্তুত, সার, মালচিং পেপার, মাচা ও জালসহ বিভিন্ন খাতে বিঘাপ্রতি প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ও বাজারদর ভালো থাকলে প্রতি বিঘা জমি থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে বলে আশা করছেন তারা। স্বল্প সময়ে ফসল ঘরে তোলার সুযোগ থাকায় একই জমিতে বছরে দুইবার তরমুজ উৎপাদনের সম্ভাবনাও দেখছেন কৃষকরা।
তালা উপজেলার কৃষক তরমুজ চাষি আব্দুর রহিম, সোহেল সরদার, বরকত আলী বলেন, প্রচলিত অনেক ফসলের তুলনায় তরমুজ চাষে দ্রুত ফলন পাওয়া যাচ্ছে। উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পাওয়া গেলে লাভও বেশি হচ্ছে। আগামীতে তরমুজের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে অনেক জমি অনাবাদি পড়ে থাকে। আধুনিক মালচিং প্রযুক্তি কাজে লাগিয়ে এসব জমিতে তরমুজ চাষের সুযোগ রয়েছে। কম সময়ে ফলন পাওয়ায় এটি কৃষকের জন্য সম্ভাবনাময় একটি ফসল হতে পারে। ভালো ফলনের জন্য উন্নতমানের বীজ নির্বাচন, জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রোগবালাই নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করলে অসময়ের তরমুজ উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
প্রকল্পটিতে সহায়তাকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন বলেন, সাতক্ষীরার মাটি ও পরিবেশ অসময়ের তরমুজ চাষের জন্য উপযোগী। আধুনিক পদ্ধতিতে চাষ করলে অল্প সময়ে ফলন পাওয়া সম্ভব। শিক্ষিত তরুণরা কৃষিকে শুধু পেশা হিসেবে নয়, উদ্যোক্তা হিসেবে গ্রহণ করলে কর্মসংস্থান তৈরির পাশাপাশি কৃষি উৎপাদন ও দেশের পুষ্টি চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় এলাকার পতিত ও অনাবাদি জমিকে উৎপাদনের আওতায় আনার ক্ষেত্রে বর্ষাকালীন তরমুজ চাষ নতুন সম্ভাবনা তৈরি করেছে। কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ, প্রযুক্তিগত সহায়তা এবং উৎপাদিত তরমুজের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে সাতক্ষীরায় এই চাষ আরও বিস্তৃত হতে পারে। এর ফলে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে উপকূলীয় কৃষিতে যুক্ত হবে নতুন একটি লাভজনক ফসলের আবাদ।
কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে
লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি