বিশেষ প্রতিনিধি ০৫ আগষ্ট ২০২৬ ০৬:২০ পি.এম
মঙ্গলবার, ৪ আগস্ট রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন এবং নতুন বাজার সম্প্রসারণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ইভেন্ট আয়োজকের সহযোগিতায় বিশ্বমানের ‘Bangladesh International Textile and Apparel Machinery Exhibition (BITMA)’ আয়োজন করা হবে।
প্রদর্শনীতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই ফ্যাশন ধারণার সমন্বয় ঘটানো হবে। এর মাধ্যমে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে প্রযুক্তিগত রূপান্তর, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই সংগঠনের শীর্ষ নেতৃত্ব, অফিস বেয়ারার, পরিচালনা পর্ষদের সদস্য, পরিচালক এবং বিভিন্ন খাতের নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ’র সাবেক সভাপতি ও নিউ এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. মতিন চৌধুরী, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বর্তমান সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বিটিএমএ’র সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন এবং বিজিএমইএ’র সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান।
প্রদর্শনীর পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হবে। কমিটিতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে সমসংখ্যক প্রতিনিধি থাকবেন।
কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রতি বছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হবে। প্রথম বছর বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বিশ্বজুড়ে পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রিন টেকনোলজির যে বিপ্লব ঘটছে, বাংলাদেশকে তার অগ্রভাগে রাখাই আমাদের মূল লক্ষ্য। বিটিএমএ ও বিজিএমইএ’র এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের শিল্পকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সহায়তা করবে এবং এথিক্যাল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনের বিশ্বস্ত হাব হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “টেক্সটাইল ও পোশাক খাত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এই সমঝোতা স্মারক কেবল একটি প্রদর্শনীর আয়োজন নয়; বরং এটি প্রযুক্তিগত রূপান্তর, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষতা উন্নয়নের একটি স্থায়ী প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি সরবরাহকারীদের সরাসরি ঢাকায় এনে আমরা স্থানীয় প্রস্তুতকারকদের বৈশ্বিক প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে দেব।”
দুই শীর্ষ নেতার স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরাসরি প্রযুক্তি হস্তান্তর এবং বিশ্বব্যাপী নতুন বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে
লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি
চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ