ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ০৯:০৩ পি.এম

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।  সোমবার (৬ জুলাই) দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। ঘোষিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। এছাড়াও ২০২৫-২০২৬ সালের সংশোধিত বাজেট ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা এবং প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা। বাজেট বক্তৃতায় সিটি প্রশাসক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার লোকজন ময়মনসিংহ নগরীতে আসে এবং অব্যাহতভাবে নগরীতে জনসংখ্যা বৃদ্ধিসহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। ময়মনসিংহ শহর এলাকায় কোনো শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তবে এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি, বরং নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন নিশ্চিত করে কর ধার্য করা হবে এবং এর আগে কোনো খাতে নতুন কর আরোপ করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে, যার ফলে নগরবাসী আকুয়া খাল ও গোহাইলকান্দি খালের কথা ভুলতে বসেছিল, সেই খালে এখন পানির স্রোত বহমান। এই বর্ষায় নগরবাসী সাময়িক সময়ের জন্য জলজট দেখলেও জলাবদ্ধতা দেখতে পাননি। নগরীর ড্রেন ও খাল পরিষ্কার করার জন্য সাড়ে পাঁচশত লোক নিয়োগ এবং বস্তির উন্নয়নে কাজ করার কথাও তিনি জানান। অনেক সীমাবদ্ধতা ও সরকারের নির্দেশনার বাইরে কাজ করার সুযোগ না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'নগরটা আমাদের'—একথা মনে রেখেই বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেন তিনি। নগরবাসীর আশার প্রতিফলন ঘটিয়ে এই নগরীকে যানজটমুক্ত, সবুজ, স্বাস্থ্যসম্পন্ন, আধুনিক সমৃদ্ধ বাসযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে সিটি প্রশাসক বলেন, আপনাদের ন্যায্য প্রাপ্য যে নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত ছিলেন, তা মাথায় রেখে উন্নয়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নগরের উন্নয়নে সবসময় খোঁজ-খবর নেন এবং যা যা করা প্রয়োজন সবই করবেন বলে আশ্বস্ত করেছেন। ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের পূর্বেই নগরীর রাস্তা ও ড্রেনেজ অধিকাংশ প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্ন নগরী করে দেওয়া হবে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, এখন টিভির ব্যুরো প্রধান হারুনুর রশিদ, স্টার নিউজের ব্যুরো প্রধান সাদিকুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

news image

অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান

news image

বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ

news image

অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

news image

অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো

news image

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

news image

ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

news image

শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

news image

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি