ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

সাতক্ষীরা প্রতিনিধি ০৪ আগষ্ট ২০২৬ ০৮:২৬ পি.এম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। ৩ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম চালানে ১০ ট্রাকে করে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। এ সময় প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ ছিল। মঙ্গলবার আরও কাঁচা মরিচ বন্দরে প্রবেশের অপেক্ষায় ওপারে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গায় ট্রাক সারি সারি দাঁড়িয়ে রয়েছে।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আমদানি এভাবে অব্যাহত থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে। কাঁচা মরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে ভারতীয় কাঁচামরিচ দেশে এসেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমদানিকারকেরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।

বন্দর ব্যবহারকারী আমদানিকারকরা জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে রবিবার (২ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে তাঁদের জানানো হয়েছে।

বন্দরের কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র ১৫ দিন আগেও জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। কয়েক দফা দাম বেড়ে বর্তমানে তা ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সাতক্ষীরা শহরের কাঁচা পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে করে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। ফলে বাজারে সরবরাহ উল্লেখ যোগ্যভাবে হ্রাস পাওয়ায় পর কাঁচামরিচের দাম ১৫ দিনে প্রায় ছয় গুণ বেড়ে গেছে। ৫০ টাকার কাঁচামরিচ এখন ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে দাম কমতে শুরু করবে বলে আশা করছি। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে।

তবে আজ ভারত থেকে কাঁচামরিচ আমদানী শুরু হওয়ায় ২/১ দিনের মধ্যে বাজারে সরবরাহ বেড়ে গেলে এর দাম কমতে শুরু করবে। তিনি বলেন, আমদানি কার্যক্রম অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক হবে এবং অল্প সময়ের মধ্যেই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। এতে সাধারণ ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আজ মঙ্গলবার আরও বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির প্রস্তুতি রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

news image

অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান

news image

বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ

news image

অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

news image

অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো

news image

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

news image

ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

news image

শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

news image

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ