মুন্সীগঞ্জ প্রতিনিধি ১১ আগষ্ট ২০২৬ ০৬:৫৬ পি.এম
জ্বালানি খাতকে মাফিয়া ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে। নীতিমালা হবে দেশের ও জনগণের স্বার্থে, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোম্পানির জন্য নয়।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ সংকট ও ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালে গ্রামাঞ্চলে বিদ্যুৎ না থাকায় মানুষকে অসহনীয় গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে। শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে উৎপাদন কমে এবং মানুষের আয়ও ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, বিগত দেড় দশকে জ্বালানি খাত কয়েকজনের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। সিন্ডিকেট ও কুইক রেন্টাল কোম্পানির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ঠেকাতে ইমিউনিটি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা সমাধানে কাজ করছেন। এই খাতকে মাফিয়া ও সিন্ডিকেটের প্রভাবমুক্ত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা আগামী সংসদে উত্থাপন করা হবে।
পরিবেশ দূষণ নিয়েও বক্তব্য দেন ইশরাক হোসেন। তিনি বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষের বিভিন্ন জটিল রোগ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ও প্লাস্টিকজাতীয় বর্জ্য না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারা রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, গত দেড় দশকে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েম করে দেশের অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। ব্যাংক ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের কর্মক্ষম করে তুলতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করার কথাও জানান তিনি। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন।
এ সময় জামায়াত-শিবিরের রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। অতীতে আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকা ছিল না দাবি করে ইশরাক বলেন, বর্তমানে যারা বিভিন্ন আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কেউ কেউ জ্বালানি ইস্যুতেও আন্দোলনের চেষ্টা করছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১
ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা
গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান
ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা