বিশেষ প্রতিনিধি ১০ আগষ্ট ২০২৬ ০৮:৩১ পি.এম
ঝালকাঠির রাজাপুর উপজেলার ১ নম্বর সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গড়ইয়া তালুকদার বাড়িতে একের পর এক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রথমে বাড়ির পোষা কুকুর হত্যা, এরপর সিসি ক্যামেরা চুরি এবং সর্বশেষ মেইন গেটের সিকিউরিটি লাইটের সংযোগের তার কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
গড়ইয়া তালুকদার বাড়ির মৃত আশরাফ আলী তালুকদারের ছেলে এনাম আহমেদ জানান, বাড়ির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কিছুদিন আগে মেইন গেটে দুটি হ্যালোজেন লাইট ও একটি সিসি ক্যামেরা স্থাপন করেন। পাশাপাশি বাড়ির নিরাপত্তার জন্য তিন-চারটি কুকুরও পালন করতেন।
তার অভিযোগ, প্রথমে দুর্বৃত্তরা তার পোষা কুকুর হত্যা করে। এরপর রাতের আঁধারে মেইন গেটে স্থাপন করা সিসি ক্যামেরাটি চুরি করে নিয়ে যায়। সর্বশেষ গতকাল গভীর রাতে মেইন গেটে থাকা দুটি হ্যালোজেন লাইটের সংযোগের তার কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এনাম আহমেদ বলেন, বাড়ির নিরাপত্তার জন্য ক্যামেরা ও সিকিউরিটি লাইট স্থাপন করেও নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। পোষা কুকুর হত্যার পর সিসি ক্যামেরা চুরি এবং সর্বশেষ লাইটের সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাগুলোকে তিনি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন।
তিনি আরও জানান, আজ সকালে ঘুম থেকে উঠে সিকিউরিটি লাইটের সংযোগের তার কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি রাজাপুর থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে রাজাপুর থানার এসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে এনাম আহমেদের এক চাচাতো ভাইও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, বাড়ির নিরাপত্তার জন্য কিছুদিন আগে সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা হয়েছিল। প্রথমে রাতের আঁধারে সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর গত রাতে মেইন গেটের হ্যালোজেন লাইটের সংযোগের তার কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
পরপর এসব ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১
ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা
গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান
ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা