ডেস্ক খবর ০৮ আগষ্ট ২০২৬ ০৫:২৩ পি.এম
শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ, অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরুড়ার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে গণপূর্তমন্ত্রী বলেন, উপজেলার ছোট-বড় প্রায় ৩০০টি রাস্তা বিভিন্ন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বরুড়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না—এমন লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, বরুড়ার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বরুড়ায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে বরুড়ায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এর পাশাপাশি আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
বরুড়ার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রফেসর ডা. মো. রুহুল আমিন, আব্দুল হক, মনীন্দ্র কিশোর মজুমদার ও নুরুল ইসলাম মিলন সমিতির বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন।
এ ছাড়া ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মো. আব্দুস সামাদসহ সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের সূচনা পর্বে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক সাধারণ সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং এলাকার মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী
বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান
বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই
নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১
ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা
গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান
ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা