ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

টি-টোয়েন্টির এই ক্রিকেট প্রতিযোগিতায় ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হলো রংপুর

খেলাধুলা ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৬:৫২ পি.এম

দারুণ বোলিং করে ঢাকা মেট্র্রোকে আরেকবার হারালো রংপুর। জাতীয় ক্রিকেট লিগে আগের দেখায় মেট্রোর বিপক্ষে জিতে ফাইনালে উঠেছিল তারা। এবার শিরোপার লড়াইয়েও সফল। টি-টোয়েন্টির এই ক্রিকেট প্রতিযোগিতায় ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হলো রংপুর।

লিগ পর্বে সাত ম্যাচ খেলে অপরাজিত ছিল মেট্রো। কিন্তু শেষ দিকে এসে হার সেই সাফল্য প্রশ্নবিদ্ধ করলো। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরেছিল তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে লো স্কোরিং ম্যাচ ডিফেন্ড করে ফাইনালে ওঠে ঢাকার দলটি। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ৬২ রান, দ্রুত পাঁচ উইকেট নিলেও অসম্ভাব্য জয়ের দেখা পায়নি। রংপুর ১১.২ ওভারে ৫ উইকেটে ৬৫ রান করে ফেলে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দেয় মেট্রো। জবাবে খেলতে নেমে রংপুরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মেট্রোর মতো পাওয়ার প্লেতে তারা ৫ উইকেট না হারালেও পড়েছিল চারটি উইকেট। অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম রানের খাতা না খুলেই আউট হন। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৯) ও আব্দুল্লাহ আল মামুন (২) আউট হন দ্রুত।

১৪ থেকে ১৮ রান করতেই প্রথম চার উইকেট হারায় রংপুর। তানভীর হায়দার ও আরিফুল হক মিলে  ২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রাকিবুলের বলে আলিসকে ক্যাচ দিয়ে ১৪ রানে আরিফুল বিদায় নিলে জুটি ভাঙে। এরপর বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন তানভীর ও আনামুল হক আনাম। দুইজনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ১২তম ওভারে জিতে যায় রংপুর। তানভীর ৮ ও আনামুল ১৪ রানে অপরাজিত থাকেন।

মেট্রোর বোলারদের মধ্যে আলিস সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা মেট্রো। কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পাওয়ার প্লেতেই ১৬ রানে ৫ উইকেট হারায় তারা। ড্রেসিংরুম থেকে মাঠে আসা যাওয়ার মিছিলে মেট্রোর দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি খেলেন ১৩ রানের ইনিংস। অতিরিক্ত খাত থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ১১ রান। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এদিন শূন্যতে আউট হয়েছেন।

রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুগ্ধ ও আলাউদ্দিন। এদিন ১৯তম উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ বোলার হন আলাউদ্দিন।

আরও খবর

news image

পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ

news image

জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

news image

সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ

news image

ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে

news image

জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ

news image

৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড

news image

ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস

news image

তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন

news image

স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল

news image

টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি

news image

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

news image

পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স

news image

বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে

news image

ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন

news image

প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ

news image

শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

news image

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

news image

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন

news image

বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো

news image

পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে

news image

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে

news image

ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি

news image

আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো

news image

প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ

news image

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড