মো:নাসির উদ্দিন মাসুদ ২৬ আগষ্ট ২০২৬ ০৩:৫৬ পি.এম
রাজউক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে লটারির মাধ্যমে বিভিন্ন দপ্তর ও জোনে ইমারত পরিদর্শকদের বদলি করা হয়। লটারির মাধ্যমে দায়িত্ব এলাকা নির্ধারণ করায় কর্মকর্তাদের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কোনো নির্দিষ্ট এলাকায় দায়িত্ব পালনের সুযোগ ছিল না। যে কর্মকর্তার জন্য যে এলাকা নির্ধারিত হয়, তিনি সেই এলাকাতেই দায়িত্ব পালন শুরু করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালনের কারণে কিছু ইমারত পরিদর্শকের সঙ্গে নির্মাণাধীন ভবনের মালিকদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এতে কোনো কোনো ক্ষেত্রে ভবন মালিকরা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ পান বলে অভিযোগ রয়েছে। ফলে নিয়মনীতি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগও উঠছে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালনের কারণে শুরুতে সঠিকভাবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে কিছু কর্মকর্তা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ পান। এর প্রভাব পড়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের ওপর। নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে এলাকাবাসী ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দিন দিন রাজউকের প্রধান কার্যালয়ে অভিযোগের সংখ্যা বাড়ছে বলেও জানা গেছে।
অভিযোগের দিক থেকে রাজউকের গুরুত্বপূর্ণ জোন-৮ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ বেশি বলে জানা যায়। এ জোনে তিনটি সাব-জোন থাকলেও দায়িত্ব পালনের জন্য রয়েছেন মাত্র একজন অথরাইজড অফিসার। পাশাপাশি স্থায়ী পরিচালক না থাকায় জোন-৭-এর পরিচালক অতিরিক্ত দায়িত্ব হিসেবে জোন-৮-এর কার্যক্রম পরিচালনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জনবল সংকট ও দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালনের কারণে জোন-৮-এর কার্যক্রমে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে এলাকাবাসীর অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি ও নিয়মিত তদারকি ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা রাজউকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জোন পরিবর্তনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, লটারির মাধ্যমে নিয়মিত ও নিরপেক্ষ বদলি নিশ্চিত করা হলে কোনো কর্মকর্তা দীর্ঘদিন একই এলাকায় অবস্থান করতে পারবেন না এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা বাড়বে।
তারা আরও বলেন, যথাসময়ে বদলির নীতিমালা বাস্তবায়ন করা হলে রাজউকের কাজের গতি, জবাবদিহিতা ও সুনাম বজায় থাকবে। একই সঙ্গে নির্মাণাধীন ভবন সংক্রান্ত অভিযোগ ও হয়রানি কমে সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।
রাজউকের ইমারত পরিদর্শক বদলির দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে হাজারো এলাকাবাসী
তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন করবেন না- মসিক প্রশাসক
প্রতিমাসে ভাতা পেতে ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী পেল সুবর্ণ কার্ড
ময়মনসিংহে অবৈধ সার মজুদ, জরিমানা ও এক মাসের জেল
লালমনিরহাটে 'দল বদল' রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান সোহরাব
লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মা'মলা
লালমনিরহাটে স্কুলছাত্রী ধ'র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক ইউসুফ গ্রে'প্তার
ফরিদপুরের সরকারী একমাত্র দুগ্ধ খামার দক্ষতার সাথে পরিচালনা
ময়মনসিংহে চিকিৎসককে জুতা পেটার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা
মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত