ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়ম-বিশৃঙ্খলা

খেলাধুলা ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ০৩:৪২ পি.এম

বিপিএলের ১১তম আসর শুরু হতে মাত্র বাকি ১দিন। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। কিন্তু জমজমাট এই টুর্নামেন্টের টিকিট কখন কীভাবে পাওয়া যাবে, তা আজ সকালেও জানতেন না দর্শকরা।

অনলাইনে নাকি সশরীরে কিনতে পাওয়া যাবে, সে তথ্য ছিল না দর্শকদের কাছে। যে কারণে অনেক দর্শক পূর্ব ধারণার বশবর্তী হয়ে টিকিট সংগ্রহের জন্য শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে সারিবদ্ধবভাবে দাঁড়ান। উদ্বোধনী ম্যাচে যেহেতু বাড়তি একটি উত্তেজনা থাকে, তাই এই ম্যাচ গ্যালারিতে বসে দেখার আশায় তাদের এই কায়িক শ্রম।

কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে দর্শকরা জানতে পারেন, এখানে টিকিট পাওয়া যাবে না। কর্তৃপক্ষের কাছে এমন তথ্য জানার পর রাগে অগ্নিশর্মা হয়ে যান তারা। এক পর্যায়ে স্টেডিয়াম চত্ত্বরে ভাঙচুর চালানোর জন্য উদ্যত হন বিক্ষুদ্ধ দর্শকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটানো থেকে নিবৃত্ত করে কর্তৃপক্ষ।

বেলা সাড়ে ১১টার দিকে টিকিট সংগ্রহের উপায় জানিয়ে দেয় বিবিসি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি ঘোষণা করে, সশরীরে ও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

আজ বিকেল ৪টা থেকে ৬টায় পর্যন্ত সশরীরে টিকিট কিনতে পারবেন দর্শকরা। আাগামীকাল এই টিকিট পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মধুমতি ব্যাংকের ৭টি শাখায় এসব টিকিট পাওয়া যাবে।

যেসব শাখায় উল্লেখিত সময়ে টিকিট পাওয়া যাবে।

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জশিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)।
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা, সর্বোচ্চ দাম ২ হাজার টাকা। ১১টি ক্যাটাগরিতে এসব দাম নির্ধারণ করা হয়েছে।

১. গ্র্যান্ড স্ট্যান্ড (নিম্ন): ২ হাজার টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (উপর) :২ হাজার টাকা
৩. আন্তর্জাতিক গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক): ১ হাজার টাকা
৪. আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১ হাজার টাকা
৬. ক্লাব হাউস দক্ষিণ (শহীদ মোশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা
৭. ক্লাব হাউস উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা
৮. দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা
৯. উত্তর গ্যালারি: ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা

অনলাইনে টিকিট পাওয়া যাবে এই লিংকে। https://www.gobcbticket.com.bd/

আরও খবর

news image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান

news image

বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে বিশ্বমঞ্চে পদার্পণ

news image

৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি

news image

আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড

news image

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

news image

মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক

news image

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা

news image

দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন

news image

জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী

news image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন

news image

ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার

news image

২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন

news image

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত

news image

বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন

news image

প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা

news image

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি

news image

তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা

news image

ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে

news image

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর

news image

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস

news image

বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে

news image

দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার

news image

মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে