লালমনিরহাট প্রতিনিধি ০৮ মার্চ ২০২৫ ০৩:৩২ পি.এম
লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এসময় মৃত্যুর গুজবে ভাংচুর করা হয় দুটি বাড়ি। এদের মধ্যে আহত সালাম (৪০) ও ছেলে সেজান (২২) এবং রোহান (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সেজানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৭ মার্চ শুক্রবার রাত নয়টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন ঐ এলাকার সফিকুলের চার ছেলে জিয়া (২১), শাহিন (২৭), সজীব (২৫), ও সৈকত (২০)।
এলাকাবাসীরা জানান, ৭ মার্চ “শুক্রবার” জুম্মার সময় সালামের ছেলে সেজান এবং তার বন্ধু রোহান তারা সফিকুলের ছেলে শাহিনকে দেখে হাসি দেয়। তখন শাহিন ও সেজানের মধ্যে বাগবিতণ্ডার পরে সংঘর্ষ হয়। সে সময় মুসল্লিরা তাদেরকে শান্ত করে সন্ধ্যায় এ বিষয়ে মীমাংসার কথা বলে আশ্বস্ত করেন। পরে সন্ধ্যায় পূর্বের ঘটনার জের ধরে সফিকুল তার ছেলে শাহিন, বন্ধু আলামিনসহ ৭ - ৮ জন ব্যক্তি মিলে একই এলাকার অটো চালক সালাম ও তার ছেলে সেজান এবং বন্ধু রোহানের উপর ছুরি দিয়ে আঘাত করে। ছাড়াতে চেষ্টা করলে ওই সময় বিলকিস ও সালামের বোনও আঘাত পান। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে থানায় পাঠিয়ে দেন। এসময় গুরুতর আহত সেজান মারা গেছেন এই গুজব খবরে স্থানীয়রা ক্ষোভের বসে শাহিন ও আলামিনের বাসায় ভাঙচুর চালালে সদর থানার ওসি নুরুনবী`র সাহসী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে রাতে সেনবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীদের সাথে কথা বলে চলে যান তারা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুনবী জানান, জুম্মার নামাজের সময় হাসাহাসির একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র সিনিয়র কিশোরদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরবর্তীতে তাদের মধ্যে সংঘর্ষ হলে গুরতর তিনজন আহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪
মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫
কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের
বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী
ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম
সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা
হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা
লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
ময়মনসিংহে পশুর হাটে র্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস
উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল
ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৬৯ বস্তিবাসী পেল টিন
বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার