ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ১৩ মার্চ ২০২৫ ০৩:৩৯ পি.এম

দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— "আইন চাই, বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই", "Raise Your Voice, Break the Silence", "গণঅভ্যুত্থানের চেতনা, ধর্ষকের বাংলা না", "আমি নারী, আমি মানুষ—নারীরা কোনো পণ্য নয়, তাকে সম্মান করতে শিখো" ইত্যাদি।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, "গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের সংখ্যা ১৯.৫% বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তাঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।"
 
এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও জনসমক্ষে শাস্তি কার্যকরের দাবি জানান, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
 
মানববন্ধনে বক্তারা নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

আরও খবর

news image

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান

news image

শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ

news image

শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী

news image

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ

news image

শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী

news image

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

news image

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী

news image

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ

news image

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা