স্বাস্থ্য ডেস্ক ০৯ এপ্রিল ২০২৫ ০৫:১০ পি.এম
চলছে বসন্তকাল, এ সময় দেশের নানা এলাকায় ভোরের দিকে এবং বিকেলে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, দিনের দৈর্ঘ্য ছোট হয়ে আসে। ফালগুনের বাতাসে থাকে গরমের আগমনী সুর। রাজধানী ঢাকাতে এখন দিনের বেলা বেশ গরম পড়লেও সন্ধ্যার পর তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়ার এমন তারতম্যে এখন ছোট-বড় সবাই কমবেশি সর্দি-কাশি-গলাব্যথায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, ফ্লু ও বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর এজন্য অবশ্যই সঠিক ডায়েট অনুসরণ করতে হবে। ঠান্ডা ও ফ্লুর বিরুদ্ধে লড়াই করার জন্য ইমিউনিটি ডায়েট বেশ কার্যকরী। এক্ষেত্রে রান্নাঘরের বেশ কিছু ভেষজ উপাদানে ভরসা রাখাব যেতে পারে। তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দুর্দান্ত দুটি ঘরোয়া উপাদান হলো দারুচিনি ও মধু। এই দুই উপাদানে তৈরি চা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও এনজাইম যা শরীরকে ভেতর থেকে সুস্থ করতে সাহায্য করে। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্নও বটে, যা শরীর থেকে সংক্রমণ ও ক্ষতিকারক কোষগুলোকে দূরে রাখতে সহায়তা করে। একইভাবে দারুচিনি হালকা অসুস্থতার সঙ্গে লড়াই করতে ও শরীরকে মেরামত করে সহজেই। একই সঙ্গে মধু ও দারুচিনি অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে ও শরীরের ক্ষত সারাতে দুর্দান্ত কাজ করে। এছাড়া মধু ও দারুচিনি উভয়ই প্রদাহ বিরোধী, এছাড়া অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করে ও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই উপাদান কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্যও একটি দুর্দান্ত সমন্বয়। দারুচিনি-মধু চা তৈরি করা যায় সহজ কিছু উপকরণ দিয়ে। সবচেয়ে ভালো ফলাফলের জন্য এটি সকালে খালি পেটে পান করতে হবে। চায়ের জন্য লাগবে দারুচিনি গুঁড়া ১/৪ চা চামচ, মধু ১ চা চামচ আর পানি ১ কাপ। চা বানাতে প্রথমে পানি ফুটিয়ে তার মধ্যে দারুচিনি গুঁড়া ভালো করে মেশাতে হবে। ২-৩ মিনিট ফুটিয়ে তারপর একটি মগে ঢেলে এতে মধু মিশিয়ে তা চায়ের মতো পান করতে হবে। সর্দি-কাশিসহ গলাব্যথা সারাতেও দুর্দান্ত কাজ করে এই চা। ঘরোয়া উপায়েও যদি সর্দি-কাশি না সারে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর দারুচিনি বা মধুর কোনো এক উপকরণেও যদি কারও অ্যালার্জি থাকে, তাহলে এই চা পান করা থেকে বিরত থাকতে হবে।
ফরিদপুরে নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ডেঙ্গুর বিরুদ্ধে ৩ মাসের বিশেষ অভিযান, নেতৃত্বে প্রধানমন্ত্রী
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করলেন ইউএনও
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, সদস্য সচিব নাদিম
ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু;হটস্পটে মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম
ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮
ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় -
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জন হামে আক্রান্ত, মৃত্যু নেই
৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৪ বছর বয়সি শিশুর মৃত্যু
সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ২০
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৭ নতুন ভর্তি ২৮
বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫
বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত
টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর